চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধীরে ধীরে আবার অভিনয় নেশায় আসক্ত হচ্ছি: জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১০ অপরাহ্ণ ৩০, ডিসেম্বর ২০২২
বিনোদন
A A
বাংলাদেশি পুরুষ টিভি দেখছেন, বসে আছেন সোফায়, সাধারণ জীবনধারা. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেতা হিসেবে লম্বা ক্যারিয়ার শাহরিয়ার নাজিম জয়ের। শূন্যদশক পরবর্তী তিনি ছিলেন নাটকের প্রথমসারীর অভিনেতাদের একজন। পরে শাবনূরের সঙ্গে সিনেমা করেন। অভিনয়ের সঙ্গে নির্মাতা হিসেবে পরিচিতি পেলেও সবকিছু ছাপিয়ে উপস্থাপক হিসেবে জনপ্রিয়তা লাভ করেন জয়।

গত পাঁচবছরে নানা ধরনের টিভি শো করে এবং উপস্থাপনা দিয়ে ব্যাপক আলোচিত হয়েছেন শাহরিয়ার নাজিম জয়। এতে করে তার অভিনয় যাত্রায় ভাটা। তবে গত দুই বছরে আবার অভিনয় করতে দেখা যাচ্ছে ‘সেন্স অব হিউমার’ খ্যাত এই উপস্থাপককে।

গেল বছর রায়হান রাফীর ‘৭ নাম্বার ফ্লোর’ ওয়েব ফিল্মে অভিনয় করে আলোচনা তৈরি করেন শাহরিয়ার নাজিম জয়। কাজটি দেখে দর্শকরা বলেছিলেন, জয়ের এই কামব্যাক ছিল দুর্দান্ত! নতুন করে শঙ্খ দাশ গুপ্তের পরিচালনায় ‘গুটি’ নামে আরেক ওয়েব কনটেন্টে অভিনয় করলেন তিনি।

Banglabid

৬ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম চরকি অ্যাপে মুক্তি পাবে ‘গুটি’। সেখানে সেলিম চরিত্রে অভিনয় করেছেন জয়। মাদক চোরাচালানের লোমহর্ষক ঘটনাকে কেদ্র করে নির্মিত এই ওয়েব কনটেন্টে আরও অভিনয় করেন আজমেরী বাঁধন, মৌসুমি হামিদ, নাসির উদ্দিন খান প্রমুখ।

ট্রেলারের পর সম্প্রতি জয়ের উপস্থিতিতে ‘গুটি’র টিজার উন্মুক্ত হয়েছে। টিজার দেখে অনেক দর্শক বলছেন, বছরের শুরুতে ‘গুটি’ দিয়ে অভিনেতা হিসেবে আলোচনায় আসতে পারেন শাহরিয়ার নাজিম জয়।

জয়ের মন্তব্য, গুটি একেবারে রিয়েলিস্টিক কাজ। গল্পের ভিতরের গভীর কিছু বিষয় উঠে আসবে। এই চরিত্র করতে অভিনেতা হিসেবে আমাকে অনেক বেশী অ্যাফোর্ড দিতে হয়েছে। অভিনেতা হিসেবে অনেক বড় পরীক্ষা দিতে হয়েছে। সেটার নম্বর দেবেন দর্শক। পরীক্ষার ফলাফলের অপেক্ষা করছি।

Reneta

চরিত্রটি নিয়ে খোলাসা না করলেও কৌশলে জয় বললেন, যে চরিত্র করলাম সেই মাপের অভিনেতা আমি কিনা সেটা দর্শকরা তাদের মন্তব্যে জানাবেন। আমি সেই রায় পাওয়ার অপেক্ষায় আছি। তবে গল্প এবং নির্মাণশলী অনেক বাস্তবধর্মী হয়েছে। ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংসে আমি এতো দুর্দান্ত চরিত্রে পারফর্ম করতে পেরেছি এতে আমি হ্যাপি। কারণ এই ধরনের কঠিন চরিত্রে এখন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিমকে দেখে অভ্যস্ত দর্শক।

নির্মাতারা নতুন নতুন ওয়েব ভিত্তিক কাজে সিরিয়াস সব চরিত্রে জয়কে নিয়ে ভাবছেন, বিষয়টি ‘জীবনের গল্প’ খ্যাত এ অভিনেতার জন্য সৌভাগ্যের বলে মনে করেন তিনি।

অভিনয়ে নিয়মিত হওয়া প্রসঙ্গে জয় বলেন, আমার শুরুটা অভিনেতা হিসেবে। এটি আমার প্রথম পরিচিতি এনে দেয়। আমি মনে করি, অভিনয় একটি নেশা। ধীরে ধীরে আমি আবার অভিনয়ের সেই নেশায় আসক্ত হচ্ছি। এখন যে কাজগুলো করছি সেখানে নিজেকে ভাঙছি, খুব বুঝেশুনে করছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড বিনোদনশাহরিয়ার নাজিম জয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গোলরক্ষক হিসেবেও সফল ছিলেন পেলে 

পরবর্তী

গণমিছিল থেকে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি

পরবর্তী
বিএনপি নেতারা গণমিছিল থেকে নতুন কর্মসূচি ঘোষণা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গণমিছিল থেকে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি

জনসমাবেশে বক্তা ও উপস্থিতি, রাজনৈতিক নেতারা ও সমর্থকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

যারা নষ্ট রাজনীতি করে তারা রাষ্ট্র মেরামত করতে পারে না: কাদের

সর্বশেষ

মোবাইলে কথা বলার খরচ কমতে পারে, গণশুনানিতে বিটিআরসি

আগস্ট ১৯, ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন নিয়ে ডুলি, ‘অবশ্যই আশিয়ান কাপ খেলতে চাই’

আগস্ট ১৯, ২০২৬

সালমানের মায়ের কণ্ঠে বিস্ফোরক অভিযোগ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আগস্ট ১৯, ২০২৬
জনপ্রশাসন মন্ত্রণালয় লোগো বাংলাদেশের সরকারী সংস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন জেলার ডিসি প্রত্যাহার

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT