শিক্ষা

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে প্রথম ধাপে ভর্তির হার ৮৪.৪৮ শতাংশ

শাহজালাল বিশ্ববিদ্যালয় সড়ক সাইনবোর্ড, সাস্ট, সিলেট, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশপথে সাইনবোর্ড ও সড়ক চিহ্ন, বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গুচ্ছভুক্ত সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষে ভর্তি প্রক্রিয়ার প্রথম ধাপ সম্পন্ন হয়েছে। প্রথম দফায় ভর্তি হয়েছেন এক হাজার ৩২৩ জন শিক্ষার্থী। এতে ভর্তির হার ৮৪ দশমিক ৪৮ শতাংশ।

শনিবার (৮ জুন) ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ আবু সাঈদ আরফিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

আরফিন খান জানান, আজ ৮ জুন প্রথম ধাপের ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। এতে মোট পেমেন্ট জমা দিয়েছে এক হাজার ৩২৪ জন। তবে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এক হাজার ৩২৩ জনের। তারমধ্যে একজন মূল মার্কশিট দিয়ে প্রাথমিক ভর্তি নিশ্চিত করেননি।

সদস্য সচিব আরও বলেন, এর আগে প্রাথমিকভাবে ভর্তি হওয়া শিক্ষার্থীরা ৬ জুন থেকে ৮ জুনের মধ্যে সংশ্লিষ্ট ডিন অফিসে এসে ভর্তি ফি জমার স্লিপ দেখিয়ে এসএসসি, এইচএসসি ও সমমান পরীক্ষার মূল নম্বরপত্র জমা দিতে বলা হয়। কাগজপত্র জমা দিয়ে অরিজিনাল ডকুমেন্টস জমা দেওয়ার রিসিপ্ট সংগ্রহ করে ভর্তি নিশ্চিত করতে বলা হয় তাদের।

এর আগে জিএসটি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মাঝে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০ হাজার ৮৪২ ভর্তির জন্য আবেদন করেছিল। এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছে ২৯ হাজার ৬০৩ জন। ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২২ হাজার ৪৬১ জন, খুলনা বিশ্ববিদ্যালয়ে ১৭ হাজার ৬৬৪, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৬ হাজার ৩৩৯, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৭ হাজার ৯৮৭, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৮ হাজার ৮২৫, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ১৮ হাজার ৯৮০, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ১৪ হাজার ৪১৮, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১২ হাজার ৬৭৩ জন।

এছাড়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১৫ হাজার ৯৭৩, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৪ হাজার ২৬৪, গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৭ হাজার ৩৮৪, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১৬ হাজার ৪০৯, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ৫ হাজার ৯০৮, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪ হাজার ৪৬, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ৫ হাজার ৯০৮, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ে ২ হাজার ২১৮, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে ৪ হাজার ১৭৮, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৫ হাজার ৫৭৮, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৫ হাজার ৫৮৫, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক হাজার ৩৭৬, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক হাজার ৮৪১, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক হাজার ২৯৭ এবং পিরোজপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই হাজার ৫৩ জন ভর্তির জন্য আবেদন করেছেন।

বিষয়:গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় প্রকৌশল গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি শাহজালাল বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…