চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

ধর্মীয় পরিচয়ের আড়ালে বিদেশ পাঠানোর প্রতারণা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৮ অপরাহ্ণ ২১, ডিসেম্বর ২০২৫
অপরাধ
A A
অর্থ আত্মসাতের অভিযোগের জন্য ব্যাংকের টাকা জব্দ করা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ধর্মীয় পরিচয় ও বিশ্বাসের সুযোগ নিয়ে বিদেশে চাকরি ও অভিবাসনের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল অর্থ আত্মসাৎের অভিযোগ উঠেছে মো. শাহজাহান খান ও তার ভাই জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে।

ভুক্তভোগীদের একজন নরসিংদীর বাসিন্দা সাদ্দাম, যিনি এই প্রতারণায় সর্বস্ব হারানোর শঙ্কায় রয়েছেন।

অভিযুক্ত দুই ভাই চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বাসিন্দা। তবে তারা অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছেন।

ভুক্তভোগী সাদ্দামের অভিযোগ, কয়েক বছর আগে একটি ইয়াস মসজিদে শাহজাহান খানের সঙ্গে তার পরিচয় হয়। দাড়ি-টুপি ও ধর্মীয় আচরণের মাধ্যমে আস্থা অর্জনের পর শাহজাহান খান রোমানিয়ায় ১৮ জনকে পাঠানোর আশ্বাস দেন এবং শক্তিশালী বিদেশি নেটওয়ার্ক থাকার দাবি করেন। এই আশ্বাসে বিশ্বাস করে সাদ্দাম বিভিন্ন সময়ে ধাপে ধাপে মোট ৩২ লাখ টাকা শাহজাহান খানের হাতে দেন। তবে দীর্ঘ সময় পার হলেও একজনেরও ভিসা বা বৈধ কর্মসংস্থানের কাগজপত্র সম্পন্ন হয়নি বলে অভিযোগ রয়েছে।

সাদ্দামের দাবি, ভিসার অগ্রগতি জানতে চাইলে বা টাকা ফেরত চাইলে তাকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়। এ সময় শাহজাহান খান নাকি রোমানিয়ার মাফিয়া ও বাংলাদেশ দূতাবাসের এক কূটনীতিকের সঙ্গে ঘনিষ্ঠতার দাবি করে তাকে চুপ থাকতে চাপ দেন। একপর্যায়ে সাদ্দাম দেশে ফিরে শাহজাহান খানের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার কাগজপত্র সংশ্লিষ্ট বাংলাদেশ দূতাবাসেও জমা দেওয়া হলেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনো দৃশ্যমান আইনগত পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ সাদ্দামের।

এদিকে, গত ১৬ ডিসেম্বর শাহজাহান খানকে দূতাবাসের পক্ষ থেকে একটি ক্রেস্ট প্রদান করা হলে বিষয়টি নতুন করে বিতর্কের জন্ম দেয়। এতে ভুক্তভোগীসহ সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও প্রশ্ন তৈরি হয়েছে।

মামলার সূত্রে জানা যায়, শাহজাহান খানের ভাই জাহাঙ্গীর আলম কিছুদিন নরসিংদী জেলা কারাগারে আটক থাকলেও পরে জামিনে মুক্তি পান। তবে এখনো সাদ্দাম তার দেওয়া ৩২ লাখ টাকা ফেরত পাননি।

অভিযোগের বিষয়ে মো. শাহজাহান খান মুঠোফোনে রোমানিয়া থেকে বলেন, আমি কারো টাকা আত্মসাৎ করিনি। চুক্তি অনুযায়ী ১৮ জনের জন্য ওয়ার্ক পারমিট ও কাগজপত্র প্রস্তুত করে ভারতের রোমানিয়া দূতাবাসে ইন্টারভিউয়ের ব্যবস্থা করেছি। কিন্তু সময়সূচি অনুযায়ী ১৮ জনের মধ্যে মাত্র পাঁচজন ইন্টারভিউ দিতে গেছেন। বাকিরা ইন্টারভিউ দিতে না গেলে আমার কি দোষ?

তিনি আরও বলেন, আমার বিরুদ্ধে অবৈধ কাগজপত্র ও ভুয়া পারমিটের অভিযোগে মামলা করা হয়েছে। আমি আদালতে সব বৈধ কাগজপত্র জমা দিয়েছি এবং অভিযোগের বিরুদ্ধে আইনি লড়াই করছি। চ্যালেঞ্জ করলাম, তারা যদি প্রমাণ করতে পারে আমি অবৈধ কাগজপত্র ও ভুয়া পারমিটের ব্যবস্থা করেছি, তাহলে তাদের বিনা পয়সায় রোমনিয়া আনার ব্যবস্থা করে দিব।

ট্যাগ: টাকা আত্মসাতের অভিযোগবিদেশ পাঠানোর প্রতারণা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ্ব প্রতিযোগিতায় কেবল ডিগ্রি নয়, প্রয়োজন সক্ষমতা: আসিফ নজরুল

পরবর্তী

ব্র্যাক ইউনিভার্সিটিতে দ্বিতীয় আন্তর্জাতিক কেস কনফারেন্স

পরবর্তী
বৃহৎ গ্রুপ ছবি ICCBM 2025 কনফারেন্সে অংশগ্রহণকারীদের. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্র্যাক ইউনিভার্সিটিতে দ্বিতীয় আন্তর্জাতিক কেস কনফারেন্স

বাংলাদেশ হাইকমিশনে ভারতের বিবৃতি প্রত্যাখ্যানের সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ হাইকমিশনে হামলার ঘটনায় ভারতের বিবৃতি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ

সর্বশেষ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় কমেছে তেলের দাম

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনের কর্মসূচি

আগস্ট ২৬, ২০২৬

‘ফুল অউর কাঁটে’ নির্মাতার শেষযাত্রায় বলিউড

আগস্ট ২৬, ২০২৬

নজরুলের প্রয়াণ দিবসে চ্যানেল আইয়ে যতো আয়োজন

আগস্ট ২৬, ২০২৬

৭ শতাধিক মার্কিন পণ্যে পাল্টা শুল্ক বসিয়ে মুখোমুখি কানাডা-যুক্তরাষ্ট্র

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT