চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানের টেস্ট দলে ফিরলেন আফ্রিদি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৫ অপরাহ্ন ১৭, জুন ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড দিয়েছে পাকিস্তান। প্রায় এক বছর পর সাদা পোশাকের ক্রিকেটে ফিরছেন পেসার শাহিন শাহ আফ্রিদি। প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেলেন ব্যাটার মোহাম্মাদ হুরাইরা ও অলরাউন্ডার আমের জামাল।

গত বছরের জুলাইয়ে লঙ্কানদের বিপক্ষেই সবশেষ টেস্ট খেলেছিলেন শাহিন আফ্রিদি। হাঁটুতে গুরুতর চোটের পর টি-টুয়েন্টি বিশ্বকাপে মাঠে ফেরেন। ইংল্যান্ডের বিপক্ষে ফাইনাল ম্যাচে আবারো হাঁটুর চোটে পড়েন। ফিটনেস ফিরে পাওয়ায় নির্বাচকরা তাকে বিবেচনায় নিয়েছেন।

কায়দে আজম ট্রফিতে ভালো করার সুবাদে স্কোয়াডে জায়গা পেয়েছেন ২১ বর্ষী হুরায়রা। ২৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৬৮.২৪ গড়ে করেছেন ২,২৫২ রান। শোয়েব মালিকের সৎ ভাইয়ের ছেলে হুরায়রা ১৯ বছর বয়সে দীর্ঘ পরিসরের ক্রিকেটে পাকিস্তানের দ্বিতীয় সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ট্রিপল সেঞ্চুরি করেন। ১৭ বছর ৩১০ দিন বয়সে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন জাভেদ মিয়াদাদ। রেকর্ডটি এখনো অক্ষত আছে।

টেস্টে প্রথম ডাক পাওয়া আমের জামালের ইংল্যান্ডের বিপক্ষে গত বছর টি-টুয়েন্টি অভিষেক হয়েছিল। লো স্কোরিং সেই ম্যাচের শেষ ওভারে জয়ে রেখেছিলেন অবদান। কায়েদে আজম ট্রফির ২০২২-২৩ মৌসুমে জামাল ফাস্ট বোলারদের সবচেয়ে বেশি উইকেট শিকারি ছিলেন। ২৯.৭১ গড়ে পান ৩১ উইকেট।

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে হওয়া টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়েছেন শাহনাওয়াজ ধানি, জাহিদ মাহমুদ ও কামরান গুলাম।

Jui  Banner Campaign
ট্যাগ: পাকিস্তানলিড স্পোর্টসশাহিন আফ্রিদিশ্রীলঙ্কাশ্রীলঙ্কা-পাকিস্তান টেস্টস্কোয়াড
শেয়ারTweetPin

সর্বশেষ

বিকেএসপির সাবেক মহাপরিচালক কর্নেল লতিফের মৃত্যুতে বিসিবির শোক

ফেব্রুয়ারি ৪, ২০২৬

দেশে ভারতীয় ছবি আনতে একাই লড়াইয়ের ঘোষণা মামুনের

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা: ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

দিনাজপুর-৬ আসনে ডা. এ জেড এম জাহিদ হোসেনের গণসংযোগ ও পথসভা

ফেব্রুয়ারি ৪, ২০২৬

নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT