চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শহীদ আবু সাঈদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৬ পূর্বাহ্ণ ১৫, অক্টোবর ২০২৪
বাংলাদেশ
A A

১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ‘শহীদ আবু সাঈদ’। 

সোমবার (১৪ অক্টোবর) এ ফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আন্দোলন-সংগ্রামের মধ্যেই গত ১২ ও ‍১৩ জুলাই শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় অংশ নেন সাঈদ।

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, ইবতেদায়ী শিক্ষক হিসেবে ইংরেজি এবং বাংলা দুই বিভাগেই শিক্ষক হিসেবে উত্তীর্ণ হয়েছেন তিনি।

ফলাফল প্রকাশের পর ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী ও আবু সাঈদের সহপাঠীরাসহ অনেকে। তাদের একজন আবু সাঈদের সহপাঠী শামসুর রহমান সুমন।

সুমন ফেসবুকে লিখেছেন, ‘১১ জুলাই ক্যাম্পাসে মিছিল করার পর ১২ জুলাই ছিল আবু সাঈদের শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা। আমরা ওইদিন সকালে সভা করব। এসময় আবু সাঈদ বলছিলেন, পরীক্ষা দেব কি না, কিছুই পড়িনি আন্দোলনের কারণে। আমরা বললাম, ভাই পরীক্ষা দিয়ে আসেন, আমরা বিকেলে সভা করব। ১১ জুলাই মিছিলের পর ছাত্রলীগের চড়-থাপ্পড় খাওয়ার স্ট্রেস নিয়ে নিহতের তিন দিন আগে ১২ জুলাই পরীক্ষা দিতে যায় আবু সাঈদ। সেই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। পাস করেছে আবু সাঈদ কিন্তু আজ সে আমাদের মাঝে নেই। আমরা শুধু বীর আবু সাঈদকে হারাইনি, হারিয়েছি একজন মেধাবী শিক্ষার্থীকে।’

উল্লেখ্য, গত ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। তিনি বেরোবির ইংরেজি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ছিলেন এবং এই ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়কও ছিলেন।

Reneta

১৮ আগস্ট আবু সাঈদের মৃত্যুর ঘটনায় তার বড় ভাই রমজান আলী মহানগর তাজহাট আমলি আদালতে মামলা করেন। ওই মামলায় ১৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩০-৩৫ জনকে আসামি করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ১৮তম নিবন্ধনআবু সাঈদশিক্ষক নিবন্ধনে আবু সাঈদশিক্ষকতা পরীক্ষায় পাস আবু সাঈদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আগামী ২ দিন অতি ভারী বৃষ্টির আশঙ্কা

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশুদের তুলিতে ক্লাইমেট চেঞ্জের ভবিষ্যৎ

জুলাই ২০, ২০২৬

ইতালির কোচ হওয়ার প্রস্তাব পেয়েছেন গার্দিওলা

জুলাই ২০, ২০২৬

বিশ্বচ্যাম্পিয়ন ইয়ামাল-রদ্রিরা দেশে পৌঁছেছেন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

শেরপুরে পাহাড়ি ঢলে বেইলি সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT