চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিক্ষোভ থেকে আটক রাহুল-প্রিয়াঙ্কাকে ছেড়ে দিল দিল্লি পুলিশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০২ পূর্বাহ্ণ ২২, জুলাই ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি থেকে আটক হওয়া কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ। একই সঙ্গে মুক্তি দেওয়া হয়েছে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবকেও।

মঙ্গলবার (২১ জুলাই) তথ্যটি জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।

ভারতের সংবাদ সংস্থা এএনআইয়ের বরাত দিয়ে বিবিসি জানায়, প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে জোর করে সরিয়ে রাহুল গান্ধীকে ছত্রাশাল স্টেডিয়ামে নেওয়া হয়েছিল। পরে একটি গাড়িতে করে তাকে সেখান থেকে চলে যেতে দেখা যায়। অন্যদিকে প্রিয়াঙ্কা গান্ধীকে আটকের পর মন্দির মার্গ থানায় নেওয়া হয়। কিছুক্ষণ পর সেখানে যান কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারপারসন সোনিয়া গান্ধী। পরে প্রিয়াঙ্কা গান্ধীকেও থানা থেকে বের হয়ে যেতে দেখা যায়। আটক হওয়ার পর মুক্তি পাওয়া সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব সাংবাদিকদের বলেন, সরকারের উচিত শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া। যেভাবে তাদের মারধর করা হয়েছে এবং জামাকাপড় ছিঁড়ে দেওয়া হয়েছে, তা কোনো গণতান্ত্রিক সরকারের আচরণ হতে পারে না। আমরা বিষয়টি সংসদে তুলব।

ককরোচ জনতা পার্টির (সিজিপি) ডাকা সোমবারের ‘সংসদ চলো’ কর্মসূচিতে শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে মঙ্গলবার বিকেলে দিল্লির লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন কংগ্রেস নেতারা। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, কয়েক ঘণ্টা বিক্ষোভের পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দিল্লি পুলিশ অভিযান চালিয়ে বিক্ষোভকারীদের আটক করতে শুরু করে। প্রথমে কংগ্রেস নেতা কানহাইয়া কুমারসহ কয়েকজনকে আটক করা হয়। পরে আটক হন কংগ্রেস সাংসদ সুখজিন্দর সিং, অখিলেশ যাদব, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী।

প্রতিবেদনে আরও বলা হয়, পুলিশ রাহুল গান্ধীকে বিক্ষোভস্থল থেকে সরিয়ে নিতে গেলে তিনি সেখান থেকে সরে যেতে অস্বীকৃতি জানান এবং রাস্তায় বসে পড়েন। একপর্যায়ে কয়েকজন পুলিশ সদস্য তাকে জোর করে সরিয়ে নিয়ে যান। ওই সময় তার নাক থেকে রক্ত ঝরতে দেখা যায়। এরপর প্রিয়াঙ্কা গান্ধীকেও আটক করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আটকককরোচ জনতা পার্টিকংগ্রেস নেতাপ্রিয়াঙ্কা গান্ধীবিক্ষোভরাহুল গান্ধীসিজিপি
শেয়ারTweetPin

সর্বশেষ

মার্কিন দূত সার্জিও গোরের ঢাকা সফর পাল্টে দিতে পারে যুক্তরাষ্ট্র-ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানা নেই: স্পিকার

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

স্পিকারের সংবাদ সম্মেলন বিকাল ৫টায়, রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কথা বলার আভাস

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জুলাই ২৪, ২০২৬

শিক্ষার্থীদের সমর্থনের পরই উল্টো সুর, প্রশ্নের মুখে সালমান

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT