চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম দিনে ৫০ হাজার ভক্ত একসঙ্গে দেখবে শাহরুখের ‘পাঠান’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪১ অপরাহ্ণ ১৪, জানুয়ারি ২০২৩
বিনোদন
A A

দীর্ঘ পাঁচ বছরের বিরতির পর ‘পাঠান’ সিনেমার মধ্য দিয়ে পর্দায় ফিরছেন শাহরুখ খান। যদিও মাঝে তাকে ‘ব্রহ্মাস্ত্র’ এবং ‘রকেট্রি’ সিনেমাতে ক্যামিও রোলে দেখা গিয়েছিল। তবে তাতে মন ভরেনি শাহরুখ ভক্তদের। তাইতো ‘পাঠান’ মুক্তির দিনটি কোন উৎসবের চেয়ে কম ভাবছেন না শাহরুখ ভক্তরা।

যার প্রেক্ষিতেই এসআরকে ফ্যানক্লাবের তরফ থেকে ভারত জুড়ে ৫০ হাজার অনুরাগীদের জন্য ফার্স্ট ডে ফার্স্ট শো-র আয়োজনের ঘোষণা এসেছে।

ফ্যানক্লাব এসআরকে ইউনিভার্সের সহ-প্রতিষ্ঠাতা যশ পারিয়ানি পিঙ্কভিলাকে নিশ্চিত করেছেন যে, তারা ভারতের ২০০টিরও বেশি শহরে ‘পাঠান’র শোয়ের আয়োজন করবে। শুধুমাত্র এই শো থেকেই ন্যূনতম ১ কোটি টাকার বুকিং আশা করা হচ্ছে। যার ভেতর মুম্বাইতে প্রথম দিনে ৭ থেকে ৮টি এবং দিল্লিতে ৬টি ফার্স্ট ডে ফার্স্ট শো-র আয়োজন করা হয়েছে।

একইভাবে দেশের অন্যান্য শহরেও একাধিক শো-র আয়োজন করা হচ্ছে বলে দাবি করা হয়েছে। তবে এই উদযাপন শুধুমাত্র ‘পাঠান’ মুক্তির প্রথম দিনেই হবে না, চলবে প্রজাতন্ত্র দিবসের সপ্তাহন্তর অবধি।

যশ পারিয়ানি আরও জানান, ‘আমরা পাঠানের জন্য বিশেষ সামগ্রীও বিতরণ করব। বিশেষ কাট আউট আর ঢোল। আমার ধারণা এসআরকে-র ছবিগুলোকে উৎসবের মতো উদযাপন করা হয়। পাঠানের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না।’

এছাড়াও শুক্রবার দুবাইয়ে আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টির উদ্বোধনী অনুষ্ঠানেও উপস্থিত হয়েছিলেন শাহরুখ। সেখানে গিয়ে ‘পাঠান’ থেকে তার আইকনিক সংলাপও বলেছেন অভিনেতা। জানা গেছে, শাহরুখের দুবাই থাকাকালীন শনিবার (১৪ জানুয়ারি) আইকনিক বুর্জ খলিফাতে ‘পাঠান’র ট্রেলারও প্রদর্শিত হবে।

Reneta

এ বিষয়ে নেলসন ডি’সুজা, ভাইস প্রেসিডেন্ট, ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন জানিয়েছেন, ‘পাঠান বর্তমান সময়ের সবচেয়ে অধীরভাবে প্রতীক্ষিত চলচ্চিত্রগুলির মধ্যে একটি এবং এরমতো একটি চলচ্চিত্র দর্শকদের কাছে উপস্থাপন করার ক্ষেত্রে চমক থাকাই উচিত। আমরা ঘোষণা করতে পেরে আনন্দিত যে দুবাই শাহরুখ খান এবং পাঠান-কে উদযাপন করতে প্রস্তুত। ছবির ট্রেলারটি আইকনিক বুর্জ খলিফায় প্রদর্শিত হবে!

সূত্র: নিউজ ১৮

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্রেলারদুবাইপাঠানমুক্তিশাহরুখ খান
শেয়ারTweetPin

সর্বশেষ

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন স্পিকার

জুলাই ২৪, ২০২৬

পদত্যাগপত্রে যেসব অসুস্থতার কথা উল্লেখ করলেন রাষ্ট্রপতি

জুলাই ২৪, ২০২৬

বিদেশি অর্থায়নে পরিচালিত প্রায় ৫ হাজার প্রতিষ্ঠানে বিনিয়োগ বাড়িয়েছে চীনে

জুলাই ২৪, ২০২৬

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পকে গ্রেফতারের দাবি গণঅধিকার পরিষদ নেতার

জুলাই ২৪, ২০২৬

জনগণ ও দেশের উন্নয়নে সামাজিক কাজ জোরদার করতে চীনের নতুন নির্দেশিকা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT