বিনোদন

আম্বানির অনুষ্ঠানে এক মঞ্চে নাচলেন তিন খান

বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেতা তিন খান এক অনুষ্ঠানে মঞ্চে নাচছেন, পেছনে ঝলমলে আলোকসজ্জা ও দর্শক।. Channel i News – চ্যানেল আই নিউজ

অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহের অনুষ্ঠানে মঞ্চে জমিয়ে নাচলেন বলিউডের তিন খান। তাও আবার একসঙ্গে। শাহরুখ, সালমান ও আমিরের নাচের বিরল এই দৃশ্য সামাজিক মাধ্যমে এখন ভাইরাল!

শাহরুখ, সালমান ও আমির৩ খানকে একসঙ্গে দেখা যায় না বললেই চলে। শোনা যায় তারা একে অপরকে প্রতিদ্বন্দ্বী বলেই মনে করেন। এই তিন তারকাকে এক মঞ্চে নাচানোর অসাধ্য সাধন করলেন আম্বানি। মঞ্চে ফুটে উঠল তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।

নাচের মুহূর্তগুলো বেশ উপভোগ করেছেন তিন খান। ‘নাটু নাটু’ গানে হাসি মুখে একে অপরের সঙ্গে নাচে পা মেলালেন। আবার একে অপরের সিগনেচার পোজ নকলও করলেন তারা।

‘নাটু নাটু’ ছাড়াও সালমান, আমির এবং শাহরুখকে ‘ছাইয়া ছাইয়া’, ‘মুজসে শাদি করোগি’ থেকে টাওয়াল ডান্স, ‘জিনে কে হ্যায় চার দিন’ আর ‘রং দে বাসন্তি’-এর ‘মাস্তি কি পাঠশালা’-গানের স্টেপে নাচতে দেখা যায়।

শাহরুখ, সালমান এবং আমির ছাড়াও বলিউডের আরও বেশ কয়েকজন তারকাকেও দেখা গিয়েছে এই অনুষ্ঠানে। তাদের মধ্যে ছিলেন সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আদভানি, সাইফ আলি খান, কারিনা কাপুর খান, বরুণ ধাওয়ান, অনিল কাপুর, সারা আলি খান, ইব্রাহিম আলি খান, অনন্যা পান্ডে এবং আদিত্য রায় কাপুর। রানী মুখার্জি, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, রণবীর কাপুর এবং আলিয়া ভাটকে দেখা যায় অনুষ্ঠানে।

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

বিষয়:আমির খান আম্বানি শাহরুখ খান সালমান খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…