চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুবাইয়ের আকাশে শাহরুখের সিগনেচার পোজ!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫০ অপরাহ্ন ২০, ডিসেম্বর ২০২৩
বিনোদন
A A

শাহরুখের নতুন সিনেমা মুক্তি মানেই এখন দুবাইয়ের বুর্জ খলিফায় বিশেষ প্রচারণা। সর্বশেষ মুক্তি প্রাপ্ত তার অভিনীত ‘পাঠান’ ও ‘জওয়ান’ সিনেমার প্রচারণাও এই বুর্জ খলিফাতেই করেছিলেন বলিউড সুপারস্টার। আর এবার ব্যতিক্রম হলো না মুক্তির অপেক্ষায় থাকা তার বহুল প্রতিক্ষীত সিনেমা ‘ডানকি’র ক্ষেত্রেও।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে দুবাইয়ে ঝলমলে প্রচারণা চালনো হল শাহরুখের আসন্ন ছবি ‘ডানকি’র। যেখানে উপস্থিত ছিলেন কিং খান নিজেই। এদিন দুবাইয়ের আকাশে ওড়ে অজস্র ড্রোন, আলোর মালা দিয়ে তৈরি হল কিং খানের দুই বাহু ছড়িয়ে দাঁড়ানো সিগনেচার পোজ। সেই সঙ্গে একটি উড়োজাহাজ। আইকনিক বুর্জ খলিফায় প্রদর্শিত হল ‘ডানকি’র ট্রেলার। জ্বলজ্বল করল শাহরুখ খান ও তার নাম।

এই ড্রোন শো চলাকালীন স্বয়ং পোজ দিলেন কিং খানও। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ও ছবি ভাগ করে নিয়েছে শাহরুখ খানের সবচেয়ে বড় ফ্যানক্লাব ‘এসআরকে ইউনিভার্স’।

গত ছয় বছরের মধ্যে শাহরুখের সবচেয়ে কম বাজেটের সিনেমা বলা হচ্ছে ‘ডানকি’কে। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এই ছবির জন্য নির্মাতা রাজকুমার হিরানির শুটিংয়ে খরচ হয়েছে মাত্র ৮৫ কোটি রুপি! সিনেমার প্রিন্টিং ও পাবলিসিটির খরচ মিলিয়ে বাজেট হবে আনুমানিক ১২০ কোটি!

তবে এই বাজেটে ধরা হয়নি শাহরুখ খান, ভিকি কৌশল, তাপসী পান্নু এবং রাজকুমার হিরানির পারিশ্রমিক। সিনেমার লাভের অংশ থেকে অর্থ পাবেন শাহরুখ, প্রযোজক ও নির্মাতা।

রাজকুমার হিরানি পরিচালিত আসন্ন ‘ডানকি’ ছবিটি প্রযোজনা করছে গৌরী খানের রেড চিলিস এন্টারটেইনমেন্ট। মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের বা উদ্বাস্তুদের সমস্যাকে ফোকাস করে নির্মিত ‘ডানকি’ ছবিটি মুক্তি পাবে আগামী ২১ ডিসেম্বর।

Reneta

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Jui  Banner Campaign
ট্যাগ: ডানকিতাপসী পান্নুদুবাইপ্রচারণাভিকি কৌশলরাজকুমার হিরানিশাহরুখ খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তারেক রহমানের দিনাজপুর সফর নিয়ে প্রস্তুতিতে ডাঃ জাহিদের নির্দেশনা

ফেব্রুয়ারি ৩, ২০২৬

এপস্টেইনকাণ্ডে সদস্যপদ ছাড়লেন লেবার পার্টির লর্ড ম্যান্ডেলসন

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বেসরকারি ইপিজেড এখন থেকে বেজা’র অধীনে, নতুন অধ্যাদেশ জারি

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীর ২৫টি স্থানে রমজানে মিলবে সুলভ মূল্যে দুধ-ডিম-মাংস

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

নরওয়ের ক্রাউন প্রিন্সেসের ছেলে বিচারের মুখোমুখি

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT