চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহরুখের হাতে এক টুকরো ‘ইতিহাস’!

ভারতের ‘৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার’: ‘জওয়ান’-এর জন্য প্রথমবার সেরা অভিনেতার জাতীয় পুরস্কার পেলেন শাহরুখ খান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৫ অপরাহ্ন ২৩, সেপ্টেম্বর ২০২৫
বিনোদন
A A

ভারতের ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার-এ ইতিহাস গড়লেন বলিউড কিং শাহরুখ খান। ৩৩ বছরের দীর্ঘ ক্যারিয়ারে প্রথমবারের মতো সেরা অভিনেতা বিভাগে জাতীয় পুরস্কার জিতলেন তিনি!

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নয়াদিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে এ সম্মাননা গ্রহণ করেন শাহরুখ।

‘জওয়ান’ ছবিতে সাহসী সেনা কর্মকর্তা বিক্রম রাঠোর ও তার ছেলে আজাদের দ্বৈত চরিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার পান কিং খান।

এই বিভাগে শাহরুখ খানের সঙ্গে যৌথভাবে সেরা অভিনেতার সম্মান ভাগ করে নেন অভিনেতা বিক্রান্ত ম্যাসি, যিনি ‘টুয়েলভথ ফেল’ সিনেমায় এক আইপিএস কর্মকর্তা হওয়ার স্বপ্ন দেখা যুবকের চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। একই সঙ্গে ছবিটি জিতেছে সেরা ফিচার ফিল্ম পুরস্কার।

অনুষ্ঠানে আবেগঘন পরিবেশে শাহরুখের অভিনয়শৈলীর প্রশংসা করেন উপস্থিত অনেকে। অন্যদিকে বিক্রান্ত ম্যাসির বাস্তবধর্মী ও শক্তিশালী অভিনয়কেও বিশেষভাবে সম্মান জানানো হয়।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মর্যাদার সঙ্গে রয়েছে নগদ অর্থ ও পদক। সেরা অভিনেতা হিসেবে শাহরুখ খান ও বিক্রান্ত ম্যাসি প্রত্যেকে পেয়েছেন ‘রজত কমল’ (রূপালি পদক) এবং দুই লাখ রুপি করে অর্থ পুরস্কার।

Reneta

৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৫-এর বিচারকাজে অংশ নেন বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্বরা। ফিচার ফিল্ম বিভাগের প্রধান বিচারক ছিলেন পরিচালক আশুতোষ গোয়ারিকর এবং নন-ফিচার ফিল্ম বিভাগের নেতৃত্ব দেন মালয় রায়। টাইমস নাউ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় পুরস্কারবলিউডভারতলিড বিনোদনশাহরুখশাহরুখ খানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়, পতাকায় মোড়া সুরসম্রাজ্ঞী

এপ্রিল ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মন্ত্রীর সঙ্গে ধাক্কা নিয়ে মাসুদ অরুন বলেন, সম্পর্ক নষ্ট করার জন্য ভিডিও ছড়ানো হয়েছে

এপ্রিল ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

অবরোধ করা এলাকায় জাহাজ ঢুকলে আটক করা হতে পারে: মার্কিন বাহিনী

এপ্রিল ১৩, ২০২৬

ইরানকে সামরিক সহায়তা দিলে চীনের ওপর ৫০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের

এপ্রিল ১৩, ২০২৬

৩০ লাখ বাজেটের সেই নাটক দেখে কী বলছেন দর্শক?

এপ্রিল ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT