বিনোদন

শোকস্তব্ধ ফারাহ খানের পাশে শাহরুখ

শাহরুখের সঙ্গে শোকস্তব্ধ ফারাহ খান, ছবি দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহরুখের সঙ্গে শোকস্তব্ধ ফারাহ খান, অন্যরা তার পাশে দাঁড়িয়ে আছেন, একটি ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

মা হারিয়েছেন চলচ্চিত্র নির্মাতা ও কোরিওগ্রাফার ফারাহ খান ও তার ভাই টেলিভিশন উপস্থাপক ও পরিচালক সাজিদ খান। শুক্রবার (২৬ জুলাই) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তাদের মা মেনকা ইরানি। বন্ধুর খারাপ সময়ে পাশে থাকতে শুক্রবার রাতেই ছুটে গিয়েছেন শাহরুখ। সঙ্গে ছিলেন স্ত্রী গৌরী ও মেয়ে সুহানা।

এদিন শাহরুখকে সাদা শার্ট এবং নীল ডেনিম জিন্সে দেখা যায়। চুলে পনিটেল এবং চোখে চশমা। শাহরুখ যখন ফারহা খানের বাড়িতে পৌঁছলেন তখন তাকে বেশ বিমর্ষ দেখাচ্ছিল। শাহরুখের সঙ্গে ছিলেন তার ম্যানেজার পূজা দাদলানিও।

ফারাহ খানের বাড়িতে প্রবেশের সময় ছবি তোলার জন্য সেখানে শাহরুখের গাড়ি ঘিরে ধরেন ফটোগ্রাফাররা। তবে তাদের এড়িয়ে, শুধুমাত্র গৌরীর জন্য গাড়ির দরজা খুলে দেন শাহরুখ, স্ত্রী নামতেই তারা দুজনে সোজা লিফটে উঠে যান। সঙ্গে দেখা যায় সুহানাকেও।

শাহরুখ-ফারাহর বন্ধুত্ব বহু পুরনো। ১৯৯৪ সালে শাহরুখ যখন কুন্দন শাহের ‘কাভি হা কাভি না’তে প্রথম একসঙ্গে কাজ করেছিলেন তারা। সেই তখন থেকেই বন্ধুত্ব তাদের।

ফারাহ খানের মা মেনকা ইরানিকে শেষ শ্রদ্ধা জানাতে আরও গিয়েছিলেন রানি মুখার্জি, শিল্পা শেঠি, ভূষণ কুমার এবং এমসি স্ট্যান সহ বেশ কয়েকজন তারকা।

বিষয়:ফারাহ খান শাহরুখ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…