গেল বছর পোশাক ব্যবসায় নেমেছিলেন শাহরুখ পুত্র আরিয়ান খান। ‘ডিয়াভল’ নামের সেই পোশাক ব্র্যান্ডটির মুখ হয়েছিলেন শাহরুখ নিজেই। এবার ছেলের ব্র্যান্ডের প্রচারে শার্টলেস হয়ে ধরা দিলেন শাহরুখ খান।
সম্প্রতি মুম্বাইয়ের শপিং মল এবং রাস্তায় আরিয়ান খানের এই ব্র্যান্ডের নতুন বিজ্ঞাপন দেখা গেছে। সেখানে ফিচার করা হয়েছে শাহরুখ খানকে। শার্টলেস ছবিতে চোখে সানগ্লাস পরে থাকতে দেখা গেছে তাকে। অনেকেই সেই পোস্টারের ছবি তুলে শেয়ার করেছেন। এক ব্যক্তি লেখেন, ‘শাহরুখ তো আগুন লাগিয়ে দিয়েছেন পুরো।’
তবে আরিয়ানের এই ব্র্যান্ডের পোশাকের দাম অনেক বেশি। সেটা নিয়ে তাকে হর-হামেশাই কটাক্ষের মুখে পড়তে হয়। এমনকি শাহরুখ নিজেও জানিয়েছেন যে, “তার ছেলে তাকেও পর্যন্ত ছাড় দেন না।”
২০২৩ সালের শুরুর দিকে ‘ডিয়াভল’ ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা আরিয়ান খান তাদের এই ব্র্যান্ডের প্রথম কালেকশন লঞ্চ করেছিলেন তাদেরই এই ব্র্যান্ডের ওয়েবসাইটে। তিনি এই ব্র্যান্ড শুরু করেছিলেন কারণ তিনি মনে করেন প্রতিটি গল্পের বা চরিত্রের সঙ্গে পোশাকের এক গভীর যোগাযোগ আছে। এই ব্র্যান্ড লঞ্চ হওয়ার পর থেকেই শাহরুখ খান সেটার প্রচার করছেন। একই সঙ্গে এই ব্র্যান্ডের পোশাকও পরতে দেখা গেছে তাকে।-ইন্ডিয়া টাইমস








