চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেমোথেরাপি সেরেই বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের মাঠে এই ৭৫ বর্ষী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৮ অপরাহ্ন ৩১, আগস্ট ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

নাজিবুল্লাহ জাদরান যখন বাংলাদেশের বোলারদের উড়িয়ে সীমানাছাড়া করছিলেন, শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে তখন ৭৫ বছর বয়সী এক বৃদ্ধা উল্লাসে ফেটে পড়ছিলেন। আমিরাতের স্টেডিয়ামটিতে এশিয়া কাপের ম্যাচটি দেখছিলেন প্রায় ২০ হাজার দর্শক। সেখানে আলাদা করে আলো কেড়েছেন সেই বৃদ্ধা।

ক্রিকেটের প্রতি ভালোবাসার অনন্য দৃষ্টান্ত যে গড়েছেন তিনি। প্রিয় দল আফগানিস্তানকে মাঠে বসে সমর্থন দিতে হাসপাতাল থেকে সরাসরি চলে এসেছেন মাঠে। গুলপারি শাফি নামের ওই বৃদ্ধা ছয় বছর ধরে ভুগছেন মরণঘাতী ক্যান্সারে। ম্যাচের দিন সকালে দুবাইয়ের একটি হাসপাতালে দিয়েছেন কেমোথেরাপি। শারীরিক অক্ষমতা, ক্লান্তি, অসুস্থতা— কোনো বাধাই পরে তাকে আটকাতে পারেনি মাঠে আসা থেকে।

গুলপারি শাফির সঙ্গে মাঠে এসেছিলেন পুত্র খাইবার। তারা থাকেন আজমান শহরে। আফগানিস্তান-বাংলাদেশের টি-টুয়েন্টি ম্যাচের কথা খাইবার যখন বলেছিলেন, তখন তার মা বলেছেন, ‘চল, খেলা দেখে আসি।’ মায়ের ইচ্ছে পূরণ করতে ছেলে দ্রুতই গাড়ি বের করেন, চলে আসেন শারজাহতে। অনেক কাঠখড় পুড়িয়ে টিকিট কিনেছেন, অসুস্থ মায়ের যাতে কষ্ট না হয় সেকারণে ভিআইপি বক্সের টিকিট কাটেন।

হুইল চেয়ারে বসে খেলা দেখেছেন শাফি, গরমে ঘেমেছেন, আবেগে কখনও কেঁদেছেন, কখনও আবার নিজের অসুস্থতার কথা ভুলে ফেটে পড়েছেন উল্লাসে। খেলার শুরুতে যখন আফগানিস্তানের জাতীয় সঙ্গীত চলছিল, বৃদ্ধা ক্রিকেটপ্রেমীর গাল বেয়ে অঝোরে ঝরেছে অশ্রু। পুরো সময়জুড়ে তার হাতে দোদুল্যমান ছিল আফগানিস্তানের পতাকা।

জায়ান্ট স্ক্রিনে যখন আফগান খেলোয়াড়দের দেখাচ্ছিল, বৃদ্ধা বারবার আঙুল উঁচিয়ে দেখাচ্ছিলেন প্রিয় খেলোয়াড় মোহাম্মদ নবীর চোখেও জল। আফগানিস্তানের সব খেলোয়াড়কে ভালোবাসেন শাফি। সবচেয়ে বেশি পছন্দ অধিনায়ক নবীকে। পশতু ও খাইবার ভাষার মিশেলে গণমাধ্যমে বলেছেন, ‘মোহাম্মদ নবী অনেক ভালো খেলোয়াড় এবং সে মানুষ হিসেবেও খুব বিনয়ী।’

শাফির শারজাহ আসাটাও অনেক গল্পবহুল। মাঠে আসা, টিকিট কেনা এবং সবশেষ হুইল চেয়ার নিয়ে গ্যালারিতে বসা, সেখানে ঘেমে নেয়ে যাওয়া, আবেগে আপ্লুত হওয়া— সব ছাপিয়ে খুশি মনেই বাড়ি ফিরেছেন ম্যাচ জিতে। শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারানোর পর বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে শেষ চারে জায়গা নিশ্চিত করেছে আফগানিস্তান। সেই খুশি চওড়া হাসিতে বুঝিয়েছেন ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করতে থাকা শাফি।

Jui  Banner Campaign
ট্যাগ: এশিয়া কাপ ২০২২দুবাইলিড স্পোর্টসশাফিশারজাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশকে ‘ভিন্ন নজরে’ দেখতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ভাঙ্গায় সড়কের পাশ থেকে আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

জয় দিয়ে বিশ্বকাপ শেষ করল আফগানিস্তান

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ফিল্ম এন্ড টেলিভিশনে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমায় শিক্ষার্থীদের ফেলোশিপ দেবে ফজলুল হক ইনিশিয়েটিভ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

প্রধানমন্ত্রীর প্রেসসচিব হলেন সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT