বাংলাদেশ

ষষ্ঠী পূজা দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু

দুর্গা পুজোর মহা আরাধনা ও সাংস্কৃতিক পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

শারদীয় দুর্গোৎসবের মহা আরাধনা ও সাংস্কৃতিক পরিবেশের ছবি, যেখানে দেবী দুর্গার পুজো ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মহাষষ্ঠীর মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আগামী ১৩ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে ৫ দিনব্যাপী এই উৎসবের।

আজ (৯ অক্টোবর) বুধবার ভোর ৬টা থেকে বেলতলায় দেবীর অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব।

এখন মণ্ডপে মণ্ডপে চলছে ষষ্ঠী পূজা, বোধন আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে উৎসবের প্রথম দিন ষষ্ঠী পূজা শুরু হয়েছে। এছাড়াও শুরু হয়েছে চণ্ডীপাঠ। সঙ্গে ঢাকের বাদ্য ও শঙ্খধ্বনি।

সনাতনী শাস্ত্র অনুযায়ী, এবছর দেবী দুর্গার আগমন হবে দোলায় বা পালকিতে। পালকি বা দোলায় দেবীর আগমন বা গমন হলে এর ফল হয় মড়ক। খাদ্যশস্যে পোকা-মাকড়ের আক্রমণ হবে ও রোগব্যাধি বাড়বে।

এছাড়া দেবী স্বর্গে গমন করবেন ঘোটকে বা ঘোড়ায়। শাস্ত্র মতে দেবীর গমন বা আগমন ঘোটকে হলে ফলাফল হয় ছত্রভঙ্গ। এটা সামাজিক ও রাজনৈতিক এলোমেলো অবস্থাকে ইঙ্গিত করে।

বিষয়:শারদীয় দুর্গোৎসব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…