পরিবেশ

তীব্র শীতে বৃষ্টির শঙ্কা

তীব্র শীতে বৃষ্টির কারণে ঝরঝরে রাস্তা ও ঝোপঝাড় দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তীব্র শীতে বৃষ্টির কারণে ঝরঝরে রাস্তা ও ঝোপঝাড় দেখা যাচ্ছে, বাতাসে কুয়াশা ও ধোঁয়া মিশে আছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

তীব্র শীত এবং চলমান শৈত্যপ্রবাহের মাঝেই দেশের কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ (১৭ জানুয়ারি) বুধবার পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে আজ রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আজ রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীন নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িক ভাবে বিঘ্ন ঘটতে পারে। তবে আজ সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রী সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

এছাড়াও আজ দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে, তবে কুয়াশার কারণে দেশের কোথাও কোথাও দিনে ঠাণ্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে।

বিষয়:আবহাওয়া অধিদপ্তর আবহাওয়ার পূর্বাভাস বৃষ্টি শৈত্যপ্রবাহ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…