ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের এক মাসে রাষ্ট্র সংস্কারে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্যাপক রদবদল এসেছে প্রশাসনে। এরইমধ্যে গুম বিরোধী আন্তর্জাতিক সনদে সই করেছে বাংলাদেশ। অর্থনীতির প্রকৃত চিত্র তুলে আনতে করা হয়েছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে কমিশন গঠন করা হয়েছে।






