চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে আবারও বন্দুকধারীর হামলা, কিশোর নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৬ পূর্বাহ্ণ ২০, জুন ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

মার্কিন যুক্তরাষ্ট্রে আবারও বন্দুকধারীর হামলার ঘটনা ঘটেছে। এবার তা দেশটির প্রশাসনের কেন্দ্র ওয়াশিংটন ডিসিতে। ঘটনাস্থল মার্কিন প্রেসিডেন্টের বাসস্থান হোয়াইট হাউস থেকে দুই কিলোমিটার দূরে বলে জানা গেছে। এ হামলার ঘটনায় এখন পর্যন্ত এক কিশোরের মৃত্যু হয়েছে এবং পুলিশসহ কয়েকজন সাধারণ নাগরিক গুলিবিদ্ধ হয়েছেন।

সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, ওয়াশিংটনে স্থানীয় সময় রাত ১০টায় নর্থওয়েস্ট ওয়াশিংটনে একটি গানের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। স্থানীয় অনুষ্ঠান ‘মোচেলা’ পালন করছিলেন এলাকার মানুষ। ভিড় ছিল রাস্তায়। এরই মধ্যে গুলি চলে। তবে কে বা কারা গুলি চালিয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

এক টুইটে ওয়াশিংটন ডিসির পুলিশ বিভাগ লিখেছে, ঘটনাটি ঘটেছে নর্থওয়েস্ট ওয়াশিংটনে। পুলিশ এলাকায় পৌঁছে গিয়েছে। তবে বহু মানুষের গুলি লেগেছে। গুলি লেগেছে বেশ কয়েক জন পুলিশকর্মীরও।

আর ওয়াশিংটনের মেট্রোপলিটান পুলিশ ডিপার্টমেন্টের তরফে জানানো হয়েছে, পুলিশ গোটা এলাকাটি ঘিরে ফেলেছে। বন্দুক হামলায় ১৫ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে। এক পুলিশ অফিসার-সহ দু’জন সাধারণ নাগরিক আশঙ্কাজনক বলে পুলিশ সূত্রে খবর।

MPD is responding to the area of 14th and U Street, NW, for a shooting incident in which multiple people have been shot, including an MPD officer. Media staging at 15th and U Street, NW. Chief Contee to provide a media briefing.

— DC Police Department (@DCPoliceDept) June 20, 2022

গত দেড় মাসে একের পর এক বন্দুকধারীর হামলার ঘটনা ঘটেছে আমেরিকায়। মে মাসে টেক্সাসের বন্দুক হামলায় ২৩ জনের মৃত্যু হয়। তার পরে আমেরিকার বন্দুক নীতি আরও কঠোর করার দাবি ওঠে। কিন্তু আমেরিকার আইনসভার সদস্যরা এ পর্যন্ত বন্দুক নীতি কঠোর করার সিদ্ধান্তে এক মত হতে পারেননি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বন্দুকধারীর হামলামার্কিন যুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

বালের্দির জায়গায় আর্জেন্টিনা দলে সেনেসি

জুন ১২, ২০২৬

তিন বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো

জুন ১২, ২০২৬

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, ৯ জনের সাউথ আফ্রিকাকে হারিয়ে শুরু মেক্সিকোর

জুন ১২, ২০২৬

২০২৬ বিশ্বকাপের প্রথম গোল: কে এই হুলিয়ান কুইনোনেস

জুন ১২, ২০২৬

ফুটবলের মহামঞ্চে সালমা হায়েক

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT