রাজধানীতে শিশুদের বিশেষায়িত হাসপাতাল, বাংলাদেশ শিশু হাসপাতালে রোগীর চাপ বাড়ছেই। বহির্বিভাগে প্রতিদিন গড়ে সাড়ে পাঁচশ’ থেকে সাত’শ রোগী আসছে এদের মধ্যে বেশিরভাগই ডেঙ্গু রোগী। চিকিৎসকরা বলছেন, অধিকাংশ শিশুই দ্বিতীয় দফা ডেঙ্গু আক্রান্ত হচ্ছে বলেই জটিলতা বেশি। ভাইরাসের কয়েকটি ধরণের মধ্যে মিউটেশন হয়ে ডেঙ্গু ধ্বংসাত্মক হয়ে উঠেছে বলে জানান তারা।






