চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভালোবাসার বিশেষ সাত দিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৫ অপরাহ্ণ ০৮, ফেব্রুয়ারি ২০২৩
লাইফস্টাইল
A A

জীবনের কোনো একটা সময় প্রেমে হাবুডুবু খাননি এমন মানুষ হয়তো বিশ্বে খুঁজে পাওয়া দায়। প্রতিটা মানুষের গড়ন এবং বরণের মতো ভালোবাসাও ভিন্ন হয়ে থাকে। কেউ বলে বুঝায় ভালবাসি, তো কেউ বা আবার মুখ বুজে তার ভালোবাসা প্রকাশ করে। কিন্তু নিজের ভালোবাসা প্রকাশ করার জন্য বা ভালোবাসার মানুষের কাছে নিজের অনুভূতি তুলে ধরার জন্য সঠিক সময় কীভাবে বুঝবেন?

ভালোবাসা প্রকাশ করার জন্যই ফেব্রুয়ারি মাসের ৭ থেকে ১৪ তারিখ পর্যন্ত সপ্তাহব্যাপী চলে ভালোবাসার প্রকাশ। এজন্য অনেকেই একে ‘ভ্যালেন্টাইন উইক’ বলে থাকে।

রোজ ডে
ভালোবাসা প্রকাশের প্রথম বাহক ফুল। আবার তা যদি হয় গোলাপ তাহলে গোলাপের সুগন্ধের মতো ভালোবাসায়ও থাকে স্নিগ্ধতা। ৭ ফেব্রুয়ারি দিয়ে সূচনা হয় এই ভ্যালেন্টাইন উইকের। তবে গোলাপের যেমন বহু রঙ রয়েছে তেমনই এক এক রঙের গোলাপ এক এক অনুভূতি প্রকাশ করে। লাল গোলাপ প্রেমিক-প্রেমিকার ভালোবাসা প্রকাশ করে। হলুদ গোলাপ প্রকাশ করে বন্ধুত্বের ভালোবাসা। সাদা গোলাপ কারও প্রতি শ্রদ্ধা প্রকাশ করে।

প্রপোজ ডে
নিজের অনুভূতি প্রকাশ করার দিন এটি। যাকে ভালবাসেন তাকে মনের কথা জানাবেন ৮ ফেব্রুয়ারি।

Reneta

চকলেট ডে
ভালোবাসার প্রকাশ করবেন কিন্তু সাথে মিষ্টি কিছু থাকবে না তা কি হয়? আর এমন মানুষও খুঁজে পাওয়া দায় যার চকলেট পছন্দ না। ৯ ফেব্রুয়ারি এই চকলেট ডে।

টেডি ডে
মেয়েদের যেকোন পুতুল অনেক পছন্দ হয়ে থাকে। বিশেষ করে তুলতুলে টেডিবিয়ার। ১০ ফেব্রুয়ারি টেডি ডে।

প্রমিজ ডে
ভালোবাসায় সবচেয়ে গুরুতপূর্ণ বিষয় প্রতিশ্রুতি। একে অন্যকে ভালোবাসার প্রতিশ্রুতি কখনও ছেড়ে না যাওয়ার প্রতিশ্রুতি। ১১ ফেব্রুয়ারি প্রমিজ ডে।

হাগ ডে
ভালোবাসায় অনুভূতি যেমন জরুরি তেমনই স্পর্শও জরুরি। ভালোবাসার মানুষকে আপনার উপস্থিতি বুঝাতে হলে স্পর্শ প্রয়োজন। অনেক বড় বড় বিবাদ, দ্বন্দ্ব মিটে যায় একে অন্যকে জড়িয়ে ধরলে। ১২ ফেব্রুয়ারি হাগ ডে।

কিস ডে
স্পর্শের আরও একটি দিক চুম যা একে অন্যকে কাছাকাছি নিয়ে আসে। তবে অবশ্যই এখানে দুজনের সম্মতি থাকতে হবে। ১৩ ফেব্রুয়ারি কিস ডে।

ভ্যালেন্টাইন ডে


বিশ্ব ভালোবাসা দিবস। এ দিনটিকে বিশ্ব ব্যাপী ভালোবাসা দিবস হিসেবে পালন করা হয়। প্রেমিক-প্রেমিকা, বন্ধ-বান্ধব, স্বামী-স্ত্রী, মা-সন্তান, ছাত্র-শিক্ষক সহ বিভিন্ন বন্ধনে আবদ্ধ মানুষেরা এই দিনে একে অন্যকে তাদের ভালোবাসা জানায়। বর্তমানে সমগ্র বিশ্বে এই দিনটিকে খুবই ঘটা করে আনন্দ উৎসবের মধ্য দিয়ে পালন করা হয়। এই দিনে পার্ক ও বিনোদন কেন্দ্রগুলো ভালোবাসার মানুষদের দ্বারা পরিপূর্ণ থাকে। ভালোবাসা দিবসের এই দিনে প্রিয়জনকে সবাই ফুল ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে থাকে। বিশ্ব ভালোবাসা দিবসে এখন থেকে কয়েক বছর আগ পর্যন্তও বিশ্ব ব্যাপী ঘটা করে পালন করা হতো না। এই দিবসটি যুক্তরাষ্ট্র বা পাশ্চাত্য সমাজের মধ্যে সীমাবদ্ধ ছিল। তবে বর্তমানে এই দিবসটি বিশ্ব ব্যাপী দেশে দেশে আনন্দ উন্মাদনার সাথে পালন করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভ্যালেন্টাইনভ্যালেন্টাইন উইক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বংশী নদী দখলমুক্ত ও যানজট নিরসনের দাবিতে ধামরাই-সাভারে মানববন্ধন

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ফাইন্যান্স এশিয়ার তিন ক্যাটাগরিতে পুরস্কার পেল আইডিএলসি ইনভেস্টমেন্টস

জুলাই ১, ২০২৬

সৈয়দ আব্দুল হাদীকে নিয়ে শাইখ সিরাজের প্রামাণ্যচিত্র ‘গল্প আছে এখানে’

জুলাই ১, ২০২৬

৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলতে হবে, নইলে জনগণই খুলবে: নাহিদ ইসলাম

জুলাই ১, ২০২৬

গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কারে প্রস্তুত বিরোধী দল: ডা. শফিকুর রহমান

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT