আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে দুই নিখোঁজ কিশোরীর সন্ধানের পর মিললো ৭ লাশ

নিখোঁজ কিশোরীদের সন্ধানে উদ্ধারকাজ চলছে, বেশ কিছু গাড়ি দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

উদ্ধারকার্য চলাকালে বিভিন্ন গাড়ি ও উদ্ধারকর্মীদের দৃশ্য, খোঁজাখুঁজি চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মার্কিন যুক্তরাষ্ট্রের ওকলাহোমা রাজ্যের একটি  শহর হেনরিয়েটাতে দুই নিখোঁজ কিশোরীর সন্ধানের সময় পাওয়া গেছে সাতটি লাশ। পুলিশের ধারনা, নিখোঁজ ওই দুই কিশোরী আইভি ওয়েবস্টার এবং  ব্রিটানি ব্রুয়ার লাশও মৃতদের মধ্যে রয়েছে।

চিহ্নিত যৌন অপরাধী জেসি ম্যাকফ্যাডেনের মৃতদেহও পাওয়া গেছে এদের মধ্যে।

পুলিশ বলছে, মেয়েরা ওই ব্যক্তির সাথে ভ্রমণে বেরিয়েছিল। মৃত্যুর কারণ এখনও জানায়নি পুলিশ।

ওকলাহোমার হাইওয়ে পুলিশ সোমবার আইভি ওয়েবস্টার এবং ব্রিটানি ব্রুয়ারের জন্য একটি নিখোঁজ সংবাদ জারি করেছিল।

বিষয়:আমেরিকাওকলাহোমা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…