বাংলাদেশ

ভোটকেন্দ্রে আগুন দেওয়া বিচ্ছিন্ন ঘটনা: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী ভোটকেন্দ্রে আগুনের ঘটনায় সাক্ষাৎকার দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বরাষ্ট্রমন্ত্রী ভোটকেন্দ্রে আগুনের ঘটনায় সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন, আশপাশে অনেকে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

মানুষ শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে যাচ্ছে এবং ভোট দিচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, গত ২৪ ঘণ্টায় যেসব কেন্দ্রে আগুন দেওয়া হয়েছে এটা বিচ্ছিন্ন ঘটনা, সার্বিক নির্বাচন ব্যবস্থাপনায় এটা বড় কোনো বিষয় নয়।

রোববার ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের সার্বিক পরিস্থিতি পর্যালোচনায় তিনি বলেন, শান্তিপূর্ণভাবে মানুষ ভোট কেন্দ্রে আসছে এবং ভোট দিচ্ছে।

এসময় তিনি বলেন, বিরোধীদের ভোট বর্জনের আন্দোলন প্রত্যাখান করেছে জনগণ।

বিষয়:৭ জানুয়ারি জাতীয় নির্বাচন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন স্বরাষ্ট্রমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…