সাংবাদিক এবিএম মুসার সহধর্মিনী সেতারা মূসা মারা গেছেন

সেতারা মূসা, সাংবাদিক এবিএম মুসার সহধর্মিনী, মৃত্যুবরণ করেছেন, তিনি একজন গুণী নারী।. Channel i News – চ্যানেল আই নিউজ
প্রখ্যাত সাংবাদিক এ বি এম মূসার স্ত্রী সেতারা মূসা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার বিকালে পৌনে ৫টার দিকে তার মৃত্যু হয়। তিনি পথিকৃত সাংবাদিক আবদুস সালামের জ্যেষ্ঠ কন্যা।
কর্মজীবনে তিনি বিভিন্ন জাতীয় দৈনিকে নারী পাতার সম্পাদক ছিলেন।
মঙ্গলবার বাদ এশা মোহাম্মদপুর ইকবাল রোড মসজিদে প্রথম নামাজে জানাজা এবং বুধবার বাদ জোহর ফেনীর ফুলগাজী উপজেলার কুতুবপুর গ্রামে দ্বিতীয় জানাজা শেষে স্বামী এবিএম মূসার কবরের পাশে তাকে দাফন করা হবে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



