চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টার্মিনালের সামনে দাঁড়ানো বাসে অগ্নিসংযোগ

রবিউল হক রবিরবিউল হক রবি
১০:৩০ পূর্বাহ্ন ২০, নভেম্বর ২০২৩
- সেমি লিড, জনপদ, ফেনী
A A

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল বাসস্ট্যান্ডে সুগন্ধা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১৯ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, ফেনীর মহিপাল মহাসড়কের পাশে বাস টার্মিনালের সামনে বাসটি দাঁড়ানো ছিল। হঠাৎ করে দুর্বৃত্তরা এসে বাসে আগুন লাগিয়ে চলে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে এলেও ততক্ষণে গাড়ির ভেতরে থাকা সিটসহ অন্যান্য যন্ত্রপাতি অধিকাংশ পুড়ে যায়।

বাসটির লাইনম্যান আমির হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে সাথে সাথেই আমরা ছুটে আসি। কে বা কারা আগুন দিয়ে পালিয়ে যায়। মুহুর্তেই সব পুড়ে ছাই হয়ে যায়। তবে কারা আগুন দিয়েছে কিছুই বলতে পারেননি।

বাসটির চালক দাউদ বলেন, হরতালের কারণে সারাদিন বাস চালানো হয়নি। বাস টার্মিনালেই দাঁড়িয়ে ছিল। গাড়ির বিভিন্ন মেরামত কাজ করানো হয়েছে। দাঁড়ানো গাড়িতেই অগ্নিসংযোগ করে পালিয়েছে দুর্বৃত্তরা।

ফেনী মহিপাল কার মাইক্রো সমিতির সভাপতি ও খাগড়াছড়ি আন্তঃজেলা বাস মালিক সমিতির সভাপতি মো. মামুন চৌধুরী বলেন, নির্দিষ্ট টার্মিনালে বন্ধ করা গাড়িতে আগুন লাগিয়েছে। প্রশাসনকে আমরাও দেখবো কারা করেছে। যারা করেছে তাদের অচিরেই চিহ্নিত করে মুখোশ উম্মোচন করব। এ ঘটনার প্রকৃত অপরাধীর বিচার চাই।

ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মজিদ বলেন, খবর পেয়েই আমরা ছুটে গিয়ে বাসটির আগুন নেভাই।

Jui  Banner Campaign
ট্যাগ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কদাঁড়ানো বাসে অগ্নিসংযোগমহিপাল বাসস্ট্যান্ডসুগন্ধা পরিবহন
শেয়ারTweetPin

সর্বশেষ

ডিআরইউ ব্যাডমিন্টন দ্বৈতে চ্যাম্পিয়ন মাসুম-সাব্বির

ফেব্রুয়ারি ৯, ২০২৬

বিশ্বকাপের মাঝে ভারত ছাড়লেন আমিরাতের পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড়

ফেব্রুয়ারি ৯, ২০২৬

মঙ্গলবার ৮ লেখকের হাতে তুলে দেয়া হবে ‘ঢাকা ব্যাংক–আনন্দ আলো সাহিত্য পুরস্কার’

ফেব্রুয়ারি ৯, ২০২৬

এবারের ভোট জনগণের কাছে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেওয়ার: তারেক রহমান

ফেব্রুয়ারি ৯, ২০২৬

‘এই চারটি দিন সত্যিই ম্যাজিক্যাল ছিল’

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT