চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওটিটিতে পা রেখেই কারিনার বাজিমাত!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪০ অপরাহ্ণ ০৩, অক্টোবর ২০২৩
বিনোদন
A A

ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক সুজয় ঘোষের হাত ধরে ‘জানে জান’ সিনেমার মধ্য দিয়ে ওটিটিতে অভিষেক করেছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। আর ওটিটিতে অভিষেক সিনেমাতেই রীতিমত বাজিমাত করেছেন কারিনা।

২১ সেপ্টেম্বর ওটিটিতে স্ট্রিমিং হওয়া সুজয় ঘোষের ‘জানে জান’ ছবিটি নেটফ্লিক্সে পেয়েছে তুমুল জনপ্রিয়তা। শুধু তাই নয়, নেটফ্লিক্সের নন-ইংলিশ সিনেমার মধ্যে বর্তমানে শীর্ষে আছে এই সিনেমাটি।

ভ্যারাইটির তথ্যানুসারে, ‘জানে জান’ ৫২টি দেশে শীর্ষ ১০ কনটেন্টের মধ্যে আছে।

‘জানে জান’ সিনেমাটি নির্মিত হয়েছে জাপানি থ্রিলারের অনুপ্রেরণায়। কেইগো হিগাশিনোর বেস্ট সেলার উপন্যাস ‘‌দ্য ডিভোশন অব সাসপেক্ট এক্স’ থেকে সিনেমাটির গল্প নেয়া হয়েছে। বইটি প্রকাশ হয়েছিল ২০০৫ সালে।

গল্পটি একজন সিঙ্গেল মাদারকে কেন্দ্র করে। পাশাপাশি সিনেমায় আছে সাসপেন্স। মার্ডার মিস্ট্রি হয়ে ওঠে ‘জানে জান’।

সিনেমায় সুজয় ঘোষ নিজের মতো গল্প সাজিয়েছেন। জাপানি গল্পকে তিনি এনেছেন ভারতের পটভূমিতে। সিনেমার অন্যতম সুন্দর বিষয় ছিল কালিম্পংয়ের উপস্থাপন। সুজয়ের সিনেমায় শহর একটি বিশেষ জায়গা নেয়। এ সিনেমাও তেমনি ছিল।

Reneta

কারিনা ছাড়াও সিনেমাটিতে আরো অভিনয় করেছেন জয়দীপ আহলাওয়াত ও বিজয় বার্মা। এ দুই অভিনেতা সিনেমাটিকে যথাযথ করতে সাহায্য করেছে। কেননা দুজনই এরই মধ্যে সিনেমার পাশাপাশি ওটিটিতেও নিয়মিত কাজ করছেন।

যদিও জয়দীপকে তুলনামূলক কমই দেখা গেছে গত দুই বছরে। তিনিও একটি নিরীক্ষাধর্মী চরিত্র করলেন ‘জানে জান’ সিনেমায়। এ সিনেমার মধ্য দিয়েই নায়িকার ভূমিকা থেকে বের হয়ে কারিনা প্রবেশ করলেন অভিনেত্রীর চরিত্রে। আর শুরুতেই বাজিমাত করেছেন তিনি।

এদিকে ‘জানে জান’ এর সাফল্যের পর এর সিকুয়েলে প্রত্যাশায় রয়েছেন দর্শক। অনেকেই ধারণা করছেন পরিচালক এর সিকুয়েল নিয়ে হাজির হবেন। তবে এই বিষয়ে এখনো কোন ঘোষণা দেননি সুজয় ঘোষ। আপাতত ‘জানে জান’র সাফল্য উপভোগ করতেই ব্যস্ত পরিচালক।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: 'জানে জান'ওটিটিকারিনা কাপুর খানজয়দীপ আহলাওয়াতনেটফ্লিক্সসিকুয়েল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঢাকায় ‘আমেরিকা সপ্তাহ ২০২৬’-এর উদ্বোধন

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

হবিগঞ্জ সীমান্তে পুশ-ইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

২০২৭ সালের হজের নিবন্ধন শুরু

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধে ব্যর্থতার কারণে সরানো হয়নি মার্কিন সেনাপ্রধানকে, যা জানা যাচ্ছে

জুলাই ১, ২০২৬

যে কারণে ‘মাস্তুল’-এর প্রচারণা গানে কণ্ঠ দিলেন বাবু

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT