রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে জ্বরের রোগীদের জন্য আলাদা ফিভার সেন্টার খোলা হয়েছে। হাসপাতালের বহির্বিভাগে জ্বরের রোগীদের ভিড় থেকে ডেঙ্গু আক্রান্তদের দ্রুত শনাক্ত করে এখানে চিকিৎসা দেয়া হবে। ডেঙ্গুতে গত ২৪ ঘন্টায় মৃত্যু কমলেও হাসপাতালে ভর্তি বেড়েছে। ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১১শ’ ৬৮ জন। আর ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫শ’ ২৬ জন। সোমবার সন্ধ্যা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় ঢাকায় চারজনের মৃত্যু হলেও রাজধানীর বাইরে কারো মৃত্যু হয়নি।






