জনপদ

সিনিয়র সাংবাদিক আশিক ইসলামের শাশুড়ির ইন্তেকাল

চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

শোক প্রকাশের প্রতীকী ছবি

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সিনিয়র সহকারী প্রেস সচিব আশিক ইসলামের শাশুড়ি লুৎফুন্নেসা বেগম ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ৮টায় স্ট্রোক করে দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ যশোর জজকোর্ট সংলগ্ন বাসভবনে তিনি মারা যান এবং মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

তার স্বামী বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মর্তুজা তিনি এক ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

আজ বাদ যোহর যশোর ঈদগাহ ময়দানে মরহুমার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এবং বাদ আসর যশোরের হাজিরবাগে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

বিষয়:জজকোর্ট প্রেস সচিব বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…