চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৩ অপরাহ্ণ ০৯, ডিসেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

শিরোপার কাছে আরেকধাপ যেতে রাত একটায় নেদারল্যান্ডসের বিপক্ষে লড়বে আর্জেন্টিনা। লুসেইল স্টেডিয়ামে নামার আগে লিওনেল মেসির দল পেয়েছে সুসংবাদ। মাঝমাঠের রদ্রিগো ডে পল ও ফরোয়ার্ড লাইনের অ্যাঙ্গেল ডি মারিয়াকে পেতে আশাবাদী আলবিসেলেস্তেদের কোচ স্কালোনি। দুজনেই চোটের সাথে লড়ছেন।

বিশ্বকাপে টিকে থাকার মঞ্চে সেরা একাদশের সবাইকে ফিট পাবেন বলে আশাবাদী লিওনেল স্কালোনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ষোলোতে খেলা ফর্মেশন বদলে নতুন ফর্মেশনও সাজানোর পরিকল্পনা আঁটছেন ৫২ বর্ষী আর্জেন্টাইন কোচ।

প্রতিশোধের লড়াই বনে যাওয়া ডাচদের বিপক্ষে সুখবর শুনিয়ে স্কালোনি বলেছেন, ‘গতকাল বন্ধ দরজার পেছনে অনুশীলন করিয়েছি। জানি না এই তথ্য কোথা থেকে এসেছে। সত্যটি হল সবসময় একটি ম্যাচের পরে চোট থাকে এমন খেলোয়াড়রা আলাদাভাবে অনুশীলন করে। আজ আমরা সিদ্ধান্ত নেবো কীভাবে ম্যাচে নামতে চাই। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’

একাদশ নিয়ে খোলামেলা কথা না বললেও মেসিদের বস আশাবাদী আক্রমণভাগে ডে পল ও ডি মারিয়ার ব্যাপারে। ডাচদের বিপক্ষে শুরুর একাদশে মাঝমাঠের দায়িত্ব বর্তাতে চলেছে রদ্রিগো ডে পল, এনজো ফের্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের উপর।

নাথান আকে, ভার্জিল ফন ডাইক ও ডেনজেল ডামফ্রিসদের শক্তিশালী রক্ষণদূর্গ ভেদ করতে কোচের আস্থা মেসি, আলভারেজ, ডি মারিয়াতে। দলের রক্ষণ সামলাতে লিসান্দ্রো মার্টিনেজকে রেখে মোলিনা, রোমেরো, ওটামেন্ডি ও অ্যাকুনার উপর আস্থা রাখতে পারেন স্কালোনি। গোলপোস্টের নিচে অনুমেয়ভাবেই থাকবেন এমিলিয়ানো মার্টিনেজ।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস অ্যাকুনা, রদ্রিগো ডে পল, এনজো ফের্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি (অধিনায়ক), জুলিয়ান আলভারেজ, অ্যাঙ্গেল ডি মারিয়া।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলভারেজকাতার বিশ্বকাপ-2022ডি মারিয়াফিফা বিশ্বকাপ আর্জেন্টিনাভার্জিলমেসিলুসেইল স্টেডিয়ামসেমিলিড ফিফা বিশ্বকাপস্কালোনি
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ওভারে ব্যাটে হৃদয়ের ঝড়, জয় পেয়েছে সাকিবদের জাফনা

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারকে সিটি করপোরেশন করা হচ্ছে

জুলাই ২৮, ২০২৬

আবারও ইতালির কোচ হতে চলেছেন মানচিনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT