চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালমান কি লরেন্স বিষ্ণোইয়ের কাছে ক্ষমা চাইবেন?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১১ অপরাহ্ণ ১৯, অক্টোবর ২০২৪
বিনোদন
A A
সালমান খান ও লরেন্স বিষ্ণোই একসঙ্গে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগে এখন ভোগান্তিতে রয়েছেন সালমান খান। যেন মৃত্যু পরোয়ানা ঝুলছে তার মাথার উপর! এই প্রজাতির হরিণকে পবিত্র বলে মনে করেন লরেন্স বিষ্ণোইদের গ্যাং। তাই ভাবেবেগে আঘাত লেগেছে তাদের। প্রতিশোধ নিতে সালমানকে হত্যা করাই তাদের মূল লক্ষ্য।

সেই বিষয় নিয়েই এবার মুখ খুললেন সালমান খানের বাবা সেলিম খান। সেলিম খানের দাবি, তার ছেলে কখনও কোন পশুর ক্ষতি করতেই পারেন না। এমনকি কৃষ্ণসার হরিণ হত্যার সময় ঘটনাস্থলে তিনি উপস্থিতই  ছিলেন না বলে দাবি তার বাবার। সালমান এতটাই পশুপ্রেমী যে নিজের অসুস্থ পোষ্য কুকুরের সেবা করেছেন। সেই কুকুরটি মারা যাওয়ার পরে অঝোরে কেঁদেছেন ভাইজান।

সেলিম বলেন, “সালমান আমাকে কখনও মিথ্যে বলে না। পশুদের মারতে ও মোটেই পছন্দ করে না। ও পশুদের খুব ভালবাসে।” তবে কৃষ্ণসার হরিণ হত্যার ঘটনায় লরেন্স বিষ্ণোই বার বার দাবি করেছে, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে সালমানকে। এই প্রসঙ্গে সেলিম বলেন, “ক্ষমা চাওয়ার অর্থ মেনে নেওয়া যে সে ওই হরিণ হত্যা করেছে। আমরা একটা আরশোলাও কোন দিন মারিনি। তাহলে কেন ক্ষমা চাইবে সালমান? কার কাছে ক্ষমা চাইবে? ওরা কত জনের কাছে ক্ষমা চেয়েছে? ওরা কটা পশুর প্রাণ বাঁচিয়েছে?”

Banglabid

সেলিম স্পষ্ট জানিয়ে দেন, তার ছেলে কোনো অপরাধই করেনি। তিনি বলেন, ‘ও কি কোনো অপরাধ করেছেন? আপনি কি তাকে দেখেছেন করতে? আপনি কি বিষয়টি তদন্ত করেছেন? এমনকি আমরা কোনোদিন কোনো বন্দুকও ব্যবহার করিনি।’

সেলিম আরও জানান, সালমানকে ভয় দেখাতে বিষ্ণোইরা খুন করেছে বাবা সিদ্দিকীকে, একথা মানতে মোটেও রাজি নন তিনি। তিনি বলেন, ‘না, আমার মনে হয় না এর মধ্যে কোন সম্পর্ক আছে। এর সঙ্গে বাবা সিদ্দিকীর কী সম্পর্ক? এরকম যে কোনো গল্প আমরা বানাতে পারি। তুমি আমাকে সালাম দাওনি, আমি তোমাকে মেরে ফেলব।’

এসময় সাক্ষাৎকার গ্রহণকারী একজন জিজ্ঞাসা করেন যে, লরেন্স বিষ্ণোইয়ের হাত থেকে সালমানকে বাঁচাতে চেয়েছিলেন বাবা সিদ্দিকী, তাই তাকে হত্যা করা হয়েছে বলে একটি দাবি সামনে এসেছে। তাতে সেলিম বলেন যে, পুলিশও সালমান এবং তার পরিবারের সদস্যদের রক্ষা করছে। তার কথায়, ‘তাতে কি? সবাই তাকে বাঁচাতে চায়… তাই বলে, যে কেউ যে কোন সময় তাদের জীবন হারাতে পারে?’

Reneta

গত ১২ অক্টোবর সালমানের ঘনিষ্ঠ মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি নেতা বাবা সিদ্দিকীকে গুলি করে খুন করা হয়। খুনের দায় নেয় বিষ্ণোই গ্যাং। যারপরেই আরও জোরদার করা হয়েছে সালমানের নিরাপত্তা বেষ্টনী। –বলিউড লাইফ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাবালরেন্স বিষ্ণোইসালমান খানসেলিম খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রতিদিন ব্ল্যাক কফি পানে ক্যান্সারসহ ৬ রোগ দূরে থাকবে

আগস্ট ৯, ২০২৬
ছবি: সাবেক এনসিপি নেত্রী ও চিকিৎসক ডা. তাসনিম জারা (সংগৃহীত)।

আমাকে ‘সেক্স ডাক্তার’ বলে অপপ্রচার চালাচ্ছে একটি মহল: তাসনিম জারা

আগস্ট ৯, ২০২৬

বাবাকে নিয়ে ৭ বছর আগের মেসির স্মৃতিকথা চোখ ভেজাচ্ছে নতুন করে

আগস্ট ৯, ২০২৬

কমলাপুর স্টেডিয়ামের এমন দশা, প্রশাসককে বরখাস্তই করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের ‘শান্তি পরিকল্পনা’ প্রত্যাখ্যান ইসরায়েলের

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT