চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেলিম আল দীন পুরস্কার পাচ্ছেন পীযূষ-সৈয়দ জামিল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৮ অপরাহ্ণ ১৭, আগস্ট ২০২৩
বিনোদন
A A

নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৪তম জন্মবার্ষিকী শুক্রবার (১৮ আগস্ট)। মুক্তিযুদ্ধের পর নাট্য আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব সেলিম আল দীন। প্রখ্যাত এই নাট্যকারের জন্মোৎসব উদ্‌যাপন করবে দেশের মঞ্চনাটকের সঙ্গে যুক্ত বিভিন্ন সংগঠন।

জানা গেছে, এই নাট্যাচার্যের স্মরণে প্রবর্তিত বিশেষ পদক দেবে বাংলাদেশ গ্রাম থিয়েটার। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে আয়োজন করা হয়েছে বাংলাদেশ গ্রাম থিয়েটারের ৪০ বছর পূর্তির সমাপনী উৎসব ও সেলিম আল দীনের জয়ন্তী। এতে ২০২১ ও ২০২৩ সালের সেলিম আল দীন পদক দেওয়া হবে।

২০২১ সালের পদকের জন্য মনোনীত হয়েছেন অভিনেতা পীযূষ বন্দ্যোপাধ্যায় আর ২০২৩ সালের পদক দেওয়া হবে নির্দেশক সৈয়দ জামিল আহমেদকে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ।

তিনি বলেন, ‌‘সেলিম আল দীন আমাদের প্রাণের মানুষ। থিয়েটার চর্চার পুরোধা ব্যক্তিত্ব ছিলেন তিনি। তার সম্মানে বাংলাদেশ গ্রাম থিয়েটার পুরস্কারটি দিতে যাচ্ছে। আমরা আনন্দিত দেশের দুজন প্রখ্যাত নাট্য ব্যক্তিত্বকে এ পুরস্কারে সম্মানিত করার সিদ্ধান্ত নিতে পেরে। পীযূষ বন্দ্যোপাধ্যায় ও সৈয়দ জামিল আহমেদ দুজনই এ দেশের নাট্যচর্চায় অনেক ভূমিকা রেখে চলেছেন। তাদের কর্মমুখর জীবন আমাদের জন্য উপহার।’

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুই দিনব্যাপী সম্মেলন ও নাট্যপালার পরিবেশনার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুক্তিযোদ্ধা শিল্পী শাহাবুদ্দিন। প্রধান অতিথি থাকবেন দেশবরেণ্য শিক্ষাবিদ ও সমাজতাত্ত্বিক অধ্যাপক অনুপম সেন। বিশেষ অতিথি থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ ও সাধারণ সম্পাদক আবৃত্তিকার আহকামউল্লাহ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাটকপীযূষবাংলাদেশ গ্রাম থিয়েটারলিড বিনোদনসিনেমাসেলিম আল দীনসৈয়দ জামিল আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

হাতিরঝিলে সতর্কতাহীন স্পিড ব্রেকার, ঝুঁকিতে চালকরা

হাতিরঝিলে সতর্কতাহীন স্পিড ব্রেকার, ঝুঁকিতে চালকরা

জুন ১৬, ২০২৬

আর্জেন্টিনা-ফ্রান্সের ‘বিশেষ’ পারফরম্যান্স প্রত্যাশা করছি: ওয়াসিম ইকবাল

জুন ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

পোল্যান্ডে পুতিন সমালোচক এক রুশ শিল্পীকে গুলি করে হত্যা

জুন ১৬, ২০২৬

চ্যানেল আই বার্তাকক্ষে সমর্থনে এগিয়ে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায়?

জুন ১৬, ২০২৬

মেসি-এমবাপে-হালান্ডের বিশ্বকাপ শুরু হচ্ছে

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT