রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগ দাবিতে মঙ্গলবার রাতে বঙ্গভবনের সামনে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা। বঙ্গভবনের ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করতে গিয়ে তাদের দু’জন গুলিবিদ্ধ হয়েছেন। সাউন্ড গ্রেনেড বিস্ফোরণে আহত হয়েছেন আরো একজন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বঙ্গভবনের নিরাপত্তায় কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।







