বাংলাদেশ

শেখ সেলিনা হাসিব মারা গেছেন

বাংলাদেশের একজন নারী সংবাদ প্রতিবেদক, সবুজ শাড়ি পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন নারী সংবাদ প্রতিবেদক, সবুজ শাড়ি পরা, ক্যামেরার সামনে বসে।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ উপসচিব (অবসরপ্রাপ্ত) শেখ হাসিবুর রহমানের সহধর্মিণী শেখ সেলিনা হাসিব মারা গেছেন।

গত ৯ নভেম্বর সকাল সাড়ে ৯টায় রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৫ বছর।

শেখ সেলিনা হাসিব সাবেক এসডিও মরহুম আলহাজ্ব শেখ শামসুল আলমের একমাত্র কন্যা।

তিনি উইমেন ওয়েলফেয়ার ও ওয়েলফেয়ার এসোসিয়েশন-গভর্নমেন্ট অফিসার্স কোয়ার্টার এর সাবেক সভাপতি; একাধারে ছিলেন একজন সফল ব্যবসায়ী, শিক্ষক, রন্ধন এবং কণ্ঠশিল্পী।

তিনি স্বামী, দুই ছেলে মেয়ে, নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানাজা শেষে ৯ নভেম্বরে ঢাকার রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…