চট্টগ্রাম

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কায় চট্টগ্রামের মীরসরাইয়ে ১৪৪ ধারা জারি

চট্টগ্রামের মীরসরাইয়ে পুলিশ ও জনতার সংঘর্ষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামের মীরসরাইয়ে পুলিশ ও জনতার মধ্যে সংঘর্ষের সময়ের ছবি, যেখানে পুলিশ সদস্যরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় মিরসরাইয়ের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

বুধবার (২৬ মার্চ) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে উপজেলা প্রশাসন জানায়, উপজেলা পরিষদ চত্বর ও তার আশপাশের ৫০০ গজের মধ্যে সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টার জন্য ১৪৪ ধারা জারি থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময় সব ধরনের সভা-সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত করা এবং বিস্ফোরক দ্রব্য-আগ্নেয়াস্ত্র, সব প্রকার দেশীয় অস্ত্র বহনসহ ওই এলাকায় পাঁচজনের বেশি মানুষের একসাথে চলাফেরা বা অবস্থান নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন বলেন, আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল যে আজ শহীদ মিনারে ফুল দেওয়া নিয়ে দুই গ্রুপের মাঝে ঝামেলা হতে পারে।

‘তারা দেশীয় অস্ত্র ব্যবহার করতে পারে বলে’ এমন তথ্যও তারা জানতে পেরেছিলেন বলে উল্লেখ করেন তিনি।

বিষয়:১৪৪ ধারা জারি বিএনপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…