প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব ও বিমানের এমডিকে ওএসডি

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব ও বিমানের এমডিকে ওএসডি, দুইজন কর্মকর্তা, পেশাদার পোশাক পরিহিত, পোর্ট্রেট ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মো. জাহিদুল ইসলাম ভূঞাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করে পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
এর আগে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। ৭ আগস্ট এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এছাড়া গতকাল বুধবার ১১ জন সচিবের চুক্তি বাতিল করে সরকার। তার আগে বর্তমান অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নিয়েছে, চুক্তিভিত্তিতে নিয়োজিত সব কর্মকর্তার চুক্তি বাতিল করা হবে।



