চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভেনেজুয়েলার উপকূলে দ্বিতীয় তেল ট্যাংকার আটক, কারাকাসে তীব্র ক্ষোভ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২০ পূর্বাহ্ণ ২১, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ভেনেজুয়েলার উপকূলে দ্বিতীয় তেল ট্যাংকার আটক, হেলিকপ্টার ও নৌকা দৃশ্যমান. Channel i News - চ্যানেল আই নিউজ

ভেনেজুয়েলার উপকূলে দ্বিতীয় তেল ট্যাংকার আটক

ভেনেজুয়েলার উপকূলে দ্বিতীয়বারের মতো একটি তেল ট্যাংকার আটক করেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে জারি করা তথাকথিত “সম্পূর্ণ ও সর্বাত্মক অবরোধ”-এর অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন। তবে ভেনেজুয়েলা সরকার একে “চুরি ও আন্তর্জাতিক জলদস্যুতা” আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা সচিব ক্রিস্টি নয়েম শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে ট্যাংকার আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, পেন্টাগনের সহায়তায় মার্কিন কোস্টগার্ড জাহাজটি আটক করেছে। নয়েম দাবি করেন, এই অঞ্চলে মাদক সন্ত্রাসবাদের অর্থায়নে ব্যবহৃত নিষিদ্ধ তেলের অবৈধ চলাচল যুক্তরাষ্ট্র বন্ধ করবে।

গত কয়েক সপ্তাহের মধ্যে এটি ভেনেজুয়েলার কাছাকাছি এলাকায় আটকানো দ্বিতীয় তেল ট্যাংকার। একই সঙ্গে অঞ্চলটিতে মার্কিন সামরিক উপস্থিতিও উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। গত মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্প ভেনেজুয়েলায় প্রবেশ ও দেশটি থেকে বের হওয়া সব অনুমোদিত তেল ট্যাংকারের ওপর “সম্পূর্ণ ও সর্বাত্মক অবরোধ” আরোপের নির্দেশ দেন।

Banglabid

এ পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে ভেনেজুয়েলা সরকার। দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এক বিবৃতিতে বলেন, আন্তর্জাতিক জলসীমায় মার্কিন সামরিক বাহিনীর মাধ্যমে একটি বেসরকারি তেল পরিবহনকারী জাহাজ আটক এবং এর ক্রুদের জোরপূর্বক অন্তর্ধান আন্তর্জাতিক জলদস্যুতার গুরুতর উদাহরণ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই কাজগুলো শাস্তিহীন থাকবে না। ভেনেজুয়েলা জাতিসংঘের নিরাপত্তা পরিষদসহ বিভিন্ন বহুপাক্ষিক সংস্থা ও সরকারের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করবে বলেও জানান তিনি।

যুক্তরাজ্যভিত্তিক সামুদ্রিক ঝুঁকি ব্যবস্থাপনা সংস্থা ভ্যানগার্ড জানিয়েছে, আটক জাহাজটি পানামা-পতাকাবাহী ‘সেঞ্চুরি’, যা ক্যারিবিয়ান সাগরে বার্বাডোসের পূর্বে আটক করা হয়। রয়টার্সকে ওয়াশিংটনভিত্তিক আইন সংস্থা হিউজ হাবার্ডের অংশীদার জেরেমি প্যানার জানান, জাহাজটি যুক্তরাষ্ট্রের অনুমোদনপ্রাপ্ত ছিল না। তার মতে, এ আটক ভেনেজুয়েলার ওপর ট্রাম্প প্রশাসনের চাপ আরও বাড়ার ইঙ্গিত দিচ্ছে এবং একই সঙ্গে ট্রাম্পের আগের বক্তব্যের সঙ্গেও সাংঘর্ষিক।

রয়টার্সের খবরে বলা হয়েছে, ভেনেজুয়েলার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পিডিভিএসএ-এর অভ্যন্তরীণ নথি অনুযায়ী, ‘সেঞ্চুরি’ জাহাজটি প্রায় ১৮ লাখ ব্যারেল ভেনেজুয়েলার মেরে অশোধিত তেল চীনের উদ্দেশ্যে বহন করছিল। জাহাজটি ভেনেজুয়েলায় ভুয়া নামে তেল লোড করে এবং তথাকথিত “ছায়া বহর”-এর অংশ হিসেবে অবস্থান গোপন করে তেল পরিবহন করছিল বলে উল্লেখ করা হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কারাকাসজলসীমায় আটকতেল ট্যাংকার আটকভেনেজুয়েলাযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অনির্দিষ্ট কালের জন্য বন্ধ চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার

পরবর্তী

ফেরি থেকে ট্রাকসহ ৫ যানবাহন নদীতে, তিনজনের মরদেহ উদ্ধার

পরবর্তী
নদীতে ট্রাকসহ ৫ যানবাহনের দুর্ঘটনা, উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেরি থেকে ট্রাকসহ ৫ যানবাহন নদীতে, তিনজনের মরদেহ উদ্ধার

রোনালদো ও এমবাপে ফুটবল ম্যাচে একসঙ্গে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রোনালদোর রেকর্ড ছুঁয়েছেন এমবাপে, জয়ে বছর শেষ রিয়ালের

সর্বশেষ

‘হিন্দু-মুসলিম মানসিকতা থেকে বেরিয়ে আসুন’

আগস্ট ২১, ২০২৬

সিক্যুয়েলে ‘মাইকেল’-এর বিতর্কিত অধ্যায়, এলো বড় ঘোষণা

আগস্ট ২১, ২০২৬

মন্ত্রিসভায় আরও যে চারজন যুক্ত হচ্ছেন

আগস্ট ২১, ২০২৬

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

আগস্ট ২১, ২০২৬

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে যাকে ফেরাল অস্ট্রেলিয়া

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT