তেজগাঁও চ্যানেল আই জামে মসজিদ প্রাঙ্গণে পবিত্র ঈদুল আজহার নামাজের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২৮ মে সকাল ১১ টা ৩৫ মিনিটে চ্যানেল আই মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়।
জামাতে ইমপ্রেস গ্রুপ ও ইমপ্রেস টেলিফিল্ম চ্যানেল আইয়ের পরিচালনা পরিষদের সদস্যরা অংশ নেন। একইসাথে চ্যানেল আইয়ের শিল্পী কলাকুশলীসহ স্থানীয়রাও জামাতে অংশ নেন। এছাড়া নায়ক শাকিব খানও এ জামাতে অংশগ্রহণ করেন।
নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।
এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টায় চ্যানেল আই প্রাঙ্গণে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে।








