ক্রিকেট

ইবাদত-শরিফুল চাপে ফেলে দিয়েছেন আফগানদের

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে জোড়া উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে জোড়া উদযাপন করছে, যা তাদের সফলতা ও দলের একতা প্রকাশ করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশকে ৩৮২ রানে আটকে নিজেরা ব্যাটিংয়ে নেমে চাপে পড়েছে আফগানিস্তান। ইবাদতের জোড়া শিকারের সঙ্গে শরিফুলের এক উইকেটে ৩৫ রানেই ৩ ব্যাটার হারিয়ে বসেছে সফরকারী দলটি।

শের-ই-বাংলা স্টেডিয়ামে টেস্টের দ্বিতীয় দিনে লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে আফগানিস্তান তৃতীয় উইকেটটি হারায়। অধিনায়ক হাশমাতুল্লাহ শহীদী ৯ বলে ২ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের মতো আফগানরাও দ্রুত রান তোলার চেষ্টা করছে।

দলীয় ১৮ রানে প্রথম উইকেট হারায় আফগানিস্তান। ১৭ বলে ৪ রান করে ফেরেন ওপেনার ইব্রাহিম জাদরান। উইকেট তুলে নেন পেসার শরিফুল ইসলাম। রানের চাকা সচল রাখার চেষ্টা করেন আরেক ওপেনার আব্দুল মালিক।

মালিককেও শেষপর্যন্ত থিতু হতে দেননি আরেক পেসার ইবাদত হোসেন। ২১ বলে ১৭ করে জাকির হোসেনের তালুবন্দি হয়ে ফেরেন মালিক। বেশি সময় টিকে থাকতে পারেননি টপঅর্ডার ব্যাটার রহমত শাহও। ১৮ বলে ৯ রানে থাকার সময় তাকে ফিরিয়ে দেন ইবাদত।

এরআগে দ্বিতীয় দিনের সকালে আর ২০ রান যোগ করতেই ৫ উইকেট হারিয়ে বসে টাইগার দল। ৩৮২ রানে থেমে যায় বাংলাদেশের প্রথম ইনিংস। আফগান পেসার নিজাত মাসুদ নিয়েছেন ৫ উইকেট।

মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ ফিফটির কাছে গিয়ে আউট হন সকালে। শেষদিকের ব্যাটাররাও আসা-যাওয়ায় ব্যস্ত থাকেন। আষাঢ়ের সকালে নড়চড়ে বসার আগেই গুটিয়ে যায় বাংলাদেশ। শেষের ৫ উইকেট পড়েছে মাত্র ৯ রানে।

বিষয়:ইবাদত বাংলাদেশ-আফগানিস্তান মিরপুর লিটন দাস শরিফুল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…