চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইবাদত-শরিফুল চাপে ফেলে দিয়েছেন আফগানদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৪ অপরাহ্ন ১৫, জুন ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশকে ৩৮২ রানে আটকে নিজেরা ব্যাটিংয়ে নেমে চাপে পড়েছে আফগানিস্তান। ইবাদতের জোড়া শিকারের সঙ্গে শরিফুলের এক উইকেটে ৩৫ রানেই ৩ ব্যাটার হারিয়ে বসেছে সফরকারী দলটি।

শের-ই-বাংলা স্টেডিয়ামে টেস্টের দ্বিতীয় দিনে লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে আফগানিস্তান তৃতীয় উইকেটটি হারায়। অধিনায়ক হাশমাতুল্লাহ শহীদী ৯ বলে ২ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের মতো আফগানরাও দ্রুত রান তোলার চেষ্টা করছে।

দলীয় ১৮ রানে প্রথম উইকেট হারায় আফগানিস্তান। ১৭ বলে ৪ রান করে ফেরেন ওপেনার ইব্রাহিম জাদরান। উইকেট তুলে নেন পেসার শরিফুল ইসলাম। রানের চাকা সচল রাখার চেষ্টা করেন আরেক ওপেনার আব্দুল মালিক।

মালিককেও শেষপর্যন্ত থিতু হতে দেননি আরেক পেসার ইবাদত হোসেন। ২১ বলে ১৭ করে জাকির হোসেনের তালুবন্দি হয়ে ফেরেন মালিক। বেশি সময় টিকে থাকতে পারেননি টপঅর্ডার ব্যাটার রহমত শাহও। ১৮ বলে ৯ রানে থাকার সময় তাকে ফিরিয়ে দেন ইবাদত।

এরআগে দ্বিতীয় দিনের সকালে আর ২০ রান যোগ করতেই ৫ উইকেট হারিয়ে বসে টাইগার দল। ৩৮২ রানে থেমে যায় বাংলাদেশের প্রথম ইনিংস। আফগান পেসার নিজাত মাসুদ নিয়েছেন ৫ উইকেট।

মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ ফিফটির কাছে গিয়ে আউট হন সকালে। শেষদিকের ব্যাটাররাও আসা-যাওয়ায় ব্যস্ত থাকেন। আষাঢ়ের সকালে নড়চড়ে বসার আগেই গুটিয়ে যায় বাংলাদেশ। শেষের ৫ উইকেট পড়েছে মাত্র ৯ রানে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইবাদতবাংলাদেশ-আফগানিস্তানমিরপুরলিটনলিড স্পোর্টসশরিফুল
শেয়ারTweetPin

সর্বশেষ

তৃতীয় সপ্তাহেও প্রেক্ষাগৃহে হাউস ফুল প্রেশার কুকার

এপ্রিল ৪, ২০২৬

কেরানীগঞ্জে লাইটার কারখানায় আগুনে ৫ জনের মৃত্যু

এপ্রিল ৪, ২০২৬

অর্থনৈতিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

এপ্রিল ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

এপ্রিল ৪, ২০২৬

হালান্ডের হ্যাটট্রিক, লিভারপুলকে বিধ্বস্ত করে সেমিতে ম্যানসিটি

এপ্রিল ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT