চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হিন্ডেনবার্গ রিসার্চ নিয়ে সেবির মন্তব্য ‘চরিত্রহননের চেষ্টা হচ্ছে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৯ অপরাহ্ণ ১১, আগস্ট ২০২৪
আন্তর্জাতিক
A A
GBI ব্যাংকের লোগো সহ আধুনিক অফিস ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

আমেরিকার বেসরকারি সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের অভিযোগ মিথ্যা দাবি করেছে দেশটির শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবির চেয়ারম্যান মাধবী পুরী বুচ এবং তার স্বামী ধবল বুচ। তাদের দাবি, এর মাধ্যমে মূলত চরিত্রহননের চেষ্টা হচ্ছে।

রোববার (১১ আগস্ট) আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, একটি বিবৃতি দিয়ে তারা দাবি করেন, যাবতীয় অভিযোগ ‘ভিত্তিহীন’।

প্রতিবেদনে বলা হয়, আদানি শিল্পগোষ্ঠীর বিদেশে সরানো টাকায় অংশীদারিত্ব ছিল শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবির প্রধানের! আমেরিকার বেসরকারি সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের সাম্প্রতিক এই রিপোর্ট প্রকাশ্যে আসার পরেই জাতীয় রাজনীতিতে নতুন করে আলোড়ন শুরু হয়েছে। যদিও অভিযোগের প্রেক্ষিতে মুখ খুলে হিন্ডেনবার্গের দাবি উড়িয়ে দিয়েছেন সেবির চেয়ারপার্সন মাধবী পুরী বুচ এবং তাঁর স্বামী ধবল বুচ।

Banglabid

একটি বিবৃতি দিয়ে তারা দাবি করেছেন, যাবতীয় অভিযোগ ‘ভিত্তিহীন’। তাদের ‘চরিত্রহনন’ করার জন্যই এমন অভিযোগ করা হয়েছে বলে দাবি করছেন তারা।

বিবৃতিতে বুচ দম্পতির সূত্রে বলা হয়, যাবতীয় আর্থিক তথ্য প্রকাশ্যে আনার বিষয়ে আমাদের কোনও সঙ্কোচ নেই। এমনকি আমরা যখন কোনও সরকারি পদে ছিলাম না, তখনকার যেকোন তথ্যও যেকোন সংস্থা খতিয়ে দেখতে পারে।

‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌এর আগে শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে শেয়ারদর ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানোর অভিযোগ তুলেছিল হিন্ডেনবার্গ। এই সংস্থাই শনিবার তাদের এক্স মাধ্যমে পোস্ট করে লেখে, আদানিরা বিদেশে যে টাকা সরিয়েছেন, তাতে অংশীদারিত্ব রয়েছে কেন্দ্রীয় সংস্থা সেবির প্রধানের।

Reneta

হিন্ডেনবার্গের রিপোর্টে দাবি করা হয়, গৌতম আদানির ভাই বিনোদ আদানির বিদেশে থাকা সংস্থায় অংশীদারিত্ব রয়েছে সেবি প্রধান এবং তার স্বামীর। ২০১৭ সালে সেবিতে যোগ দেন মাধবী।

রিপোর্টে এ-ও দাবি করা হয়, সেই সময় সম্ভাব্য নজরদারি এড়াতে মাধবীর নামে থাকা সমস্ত বিদেশি বিনিয়োগ নিজের নামে করে নেন ধবল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আদানিচরিত্রহননচরিত্রহননের চেষ্টা হচ্ছেশেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শপথ নিলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ

পরবর্তী

আইনশৃঙ্খলা বাহিনীকে কাজে ফিরতে সোহেল তাজের অনুরোধ

পরবর্তী
সোহেল তাজ বক্তব্য দিচ্ছেন, পেছনে একজন শোনা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

আইনশৃঙ্খলা বাহিনীকে কাজে ফিরতে সোহেল তাজের অনুরোধ

ব্যাংক থেকে একদিনে সর্বোচ্চ ২ লাখ টাকা তোলা যাবে

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT