চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দেশ ও জাতির যেকোন প্রয়োজনে স্কাউটরা সদা প্রস্তুত’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৬ অপরাহ্ণ ১২, অক্টোবর ২০২৩
শিক্ষা
A A
স্কাউটরা দেশের জন্য প্রস্তুত, নেতৃবৃন্দের সাথে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কুয়েত ও ইয়েমেনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত বাংলাদেশ সেনাবাহিনীর সাভার ও চট্টগ্রামের সাবেক এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আসহাব উদ্দীন বলেছেন: স্কাউটিং শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী ও উদ্যমী করে গড়ে তুলে। দেশ ও জাতির যেকোন প্রয়োজনে স্কাউটারা সদা প্রস্তুত। তাঁবুবাসের অভিজ্ঞতা শিক্ষার্থীদের মন ও মননে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে। হাইকিং, মাউন্টারিং, সাইক্লিং এর মতো অধ্যায়সমূহ শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে।

বৃহস্পতিবার ১২ অক্টোবর সকাল ১০টায় মেট্রোপলিটন ইউনিভার্সিটির রোভার স্কাউট গ্রুপ এর ষষ্ঠ বার্ষিক তাঁবুবাসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক।

Banglabid

প্রধান অথিতির বক্তব্যে আসহাব উদ্দীন বলেন, মেট্রোপলিটন ইউনিভার্সিটির রোভার স্কাউটিংসহ অন্যান্য শিক্ষা ও সহ-শিক্ষামূলক অগ্রগতিতে আমি অভিভূত। সিলেট ও দেশের আশা-আকাংখার প্রতীক হয়ে কীভাবে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় কাজ করতে পারে তার সবচেয়ে বড় উদাহরণ হলো মেট্রোপলিটন ইউনিভার্সিটি।

রোভার মেট মো. তারেক মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- স্কুল অব বিজনেস এন্ড ইকোনোমিক্স এর ডিন প্রফেসর ড. তাহের বিল্লাল খলিফা, স্কুল অব ল’র ভারপ্রাপ্ত ডিন শেখ আশরাফুর রহমান, রেজিস্ট্রার তারেক ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক খন্দকার মাকসুদ আহমেদ, প্রক্টর ও অর্থনীতি বিভাগের প্রধান প্রফেসর ড. মোহাম্মদ জামাল উদ্দিন, ছাত্রকল্যাণ উপদেষ্টা ড. এম জেড আশরাফুল, ইংরেজী বিভাগের প্রধান ও আইকিএসির অতিরিক্ত পরিচালক ড. রমা ইসলাম, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ইমরান উদ্দিন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মাহফুজুল হাসান, সফটওয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ফুয়াদ আহমেদ, আইন ও বিচার বিভাগের প্রধান গাজী সাইফুল হাসান, ইলেক্টিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান চৌধুরী নওশাদ আহমেদ, আইকিএসির অতিরিক্ত পরিচালক দেবাশিষ রায় প্রমূখ।

জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয় পতাকা ও ইউনিভার্সিটির রোভার স্কাউট গ্রুপের পতাকা উত্তোলন করেন যথাক্রমে- মেজর জেনারেল মোহাম্মদ আসহাব উদ্দীন, ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক ও রোভার স্কাউট লিডার অর্থনীতি বিভাগের প্রভাষক মো. আমজাদ হোসেন।

Reneta

উল্লেখ্য, ২০১৩ সালে বাংলাদেশের প্রথম কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে রোভার স্কাউটিং শুরু হয়। বটেশ্বরের স্থায়ী ক্যাম্পাসের সাউথ ব্লকে শুরু হওয়া চার দিন ব্যাপী ষষ্ঠ তাঁবুবাসে ৫০ জন রোভার অংশ নিচ্ছেন।

আগামী ১৪ অক্টোবর সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে মহা তাঁবু জলসা। এতে প্রধান অতিথি থাকবেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক। ১৫ অক্টোবর সমাপ্ত হবে এ তাঁবুবাস তথা রোভার স্কাউট ক্যাম্পিং। এ ক্যাম্পিং উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সাবেক রোভারসহ সিলেটের বিভিন্ন প্রতিষ্ঠানের রোভার স্কাউটার, সিলেট জেলা ও বিভাগের স্কাউট নেতৃবৃন্দের সমাগমে মূখরিত মেট্রোপলিটন ক্যাম্পাস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মেট্রোপলিটন ইউনিভার্সিটির রোভার স্কাউট গ্রুপযেকোন প্রয়োজনে স্কাউটরা সদা প্রস্তুতস্কাউটস্কাউটিং শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী ও উদ্যমী করে গড়ে তুলে
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT