চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রিন্সিপাল নেটওয়ার্ক মিট আলোচনায় অংশ নিলেন স্কুলের অধ্যক্ষেরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৪ অপরাহ্ণ ২৪, নভেম্বর ২০২৫
শিক্ষা
A A
প্রিন্সিপাল নেটওয়ার্ক মিটে অংশ নেওয়া স্কুলের অধ্যক্ষদের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

বৈশ্বিকভাবে শিক্ষা খাতে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান পিয়ারসনের আয়োজনে ‘প্রিন্সিপাল নেটওয়ার্ক মিট ২০২৫’ অনুষ্ঠিত হয়।

আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন দেশের বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুলের অধ্যক্ষেরা। আলোচনায় তারা বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সহায়তা প্রদান এবং স্কুলে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব বৃদ্ধির মত জরুরি বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।

সোমবার ২৪ নভেম্বর, রাজধানীর লে মেরিডিয়েন ঢাকায় ‘প্রিন্সিপাল নেটওয়ার্ক মিট ২০২৫’ আয়োজন করেছে। পিয়ারসন বাংলাদেশ ও নেপালের রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন লিটন ও পিয়ারসন বাংলাদেশের রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার জান্নাতুল ফেরদৌস সিগমা অনুষ্ঠানটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে দেশের ইংরেজি মাধ্যম স্কুলের প্রায় ২ শ’ জন অধ্যক্ষ অংশগ্রহণ করেন।

Banglabid

ব্রিটিশ কাউন্সিলের এক্সামস ডিরেক্টর বাংলাদেশ ম্যাক্সিম রাইমান সকল শিক্ষার্থীর জন্য ন্যায়সংগত মূল্যায়নের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেন। এরপর পিয়ারসন স্কুল কোয়ালিফিকেশনের ডিরেক্টর ক্যাথরিন বুথ বিশ্বব্যাপী শিক্ষার্থীদের ধরন এবং তাদের ভবিষ্যৎ গঠনে পিয়ারসনের ভূমিকা তুলে ধরেন। তিনি পিয়ারসন এডেক্সেলের বিভিন্ন নতুন উদ্যোগ এবং আপডেট নিয়েও কথা বলেন।

এ সম্মেলনে মূলত দুইটি বিষয়ের ওপর আলোকপাত করা হয়। প্রথমে ‘স্পটলাইট অন ইনক্লুশন: সাপোর্টিং লার্নারস উইথ স্পেশাল নিডস’ সেশনে শিক্ষকদের জন্য সহজ ও কার্যকর পদ্ধতিসমূহ আলোচনা করা হয়, যেন তারা শ্রেণিকক্ষে যেকোন শিক্ষার্থীকে সমানভাবে অংশগ্রহণ করার সুযোগ সৃষ্টি করে দিতে পারেন। এ সেশনে স্যার জন উইলসন স্কুলের অধ্যক্ষা সাবরিনা শাহীদ উল্লেখ করেন, কীভাবে তারা তাদের স্কুলে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সহায়তা করছেন।

এরপর অনুষ্ঠিত হয় ‘স্টুডেন্ট ওয়েলবিইং অ্যান্ড মেন্টাল হেলথ ইন দ্য টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি স্কুল’ প্যানেল আলোচনা। এতে বিভিন্ন স্কুলের প্রধান একত্রিত হয়ে মানসিক স্বাস্থ্য ও প্রাতিষ্ঠানিক সহায়তার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। এ আলোচনায় স্কুলের দৈনন্দিন কার্যক্রমে মানসিক স্বাস্থ্য সচেতনতাকে অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তাও তুলে ধরা হয়।

Reneta

আলোচকেরা মনে করেন, প্রতিটি শিশুই তার শিক্ষক-শিক্ষিকার কাছ থেকে পূর্ণ সহায়তা পাওয়ার অধিকার রাখে। এক্ষেত্রে সকল শিক্ষার্থীর সমান অন্তর্ভুক্তি ও মানসিক স্বাস্থ্যের ওপর মনোযোগ শুধুমাত্র যে শিক্ষাকে উন্নত করে তা-ই নয়, পাশাপাশি একটি সহানুভূতিশীল প্রজন্ম গড়ে তোলে, যারা মানুষের শারীরিক কিংবা মানসিক ভিন্নতাকে সম্মান করতে পারে।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল আউটস্ট্যান্ডিং পিয়ারসন স্কুল অ্যাওয়ার্ডস ২০২৫। এ সময় ৩৬টি স্কুলকে অ্যাকাডেমিক সাফল্যের জন্য পিয়ারসন স্কুল অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এই নেটওয়ার্ক মিটটি দেশের শিক্ষা ক্ষেত্রে সমতার উন্নয়ন ও শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশকে ত্বরান্বিত করার প্রতি পিয়ারসনের অঙ্গীকারকে আরও দৃঢ় করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পিয়ারসনপ্রিন্সিপাল নেটওয়ার্ক মিটব্রিটিশ কাউন্সিলের এক্সামলে মেরিডিয়েনস্কুলের অধ্যক্ষ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়াতে ফ্রান্সকে সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

পরবর্তী

এবছর দু’ধরনের ভাইরাস দিয়ে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ

পরবর্তী
ডেঙ্গু পরীক্ষা করা হচ্ছে, মশার লার্ভা ও রক্তের নমুনা. Channel i News - চ্যানেল আই নিউজ

এবছর দু’ধরনের ভাইরাস দিয়ে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ

ডেঙ্গু রোগীর জন্য হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ৭০৫

সর্বশেষ

গ্যাস ও বিদ্যুৎ সঙ্কট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনায় জনদুর্ভোগ কমানোর চেষ্টায় সরকার

আগস্ট ২৪, ২০২৬

ভিয়েতনামের অর্থনীতিতে জোয়ার, ২০২৭ সালের মধ্যেই ১১ শতাংশ বাড়বে প্রবৃদ্ধি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রজনন স্বাস্থ্য ভালো রাখার উপায়

আগস্ট ২৪, ২০২৬

গিনিতে আবর্জনার স্তূপ ধসে ৩০ জনের মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঘুমানোর আগে সূরা আল-মুলক পড়ার ফজিলত কী? জানুন কোরআন-হাদিসের আলোকে

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT