চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নিয়ম-নীতি বহির্ভূত কোনো কিছুই শিল্পকলায় ঘটবে না’

নতুন মহাপরিচালক হিসেবে শিল্পকলায় যোগ দিয়ে বললেন সৈয়দ জামিল আহমেদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৯ অপরাহ্ন ১০, সেপ্টেম্বর ২০২৪
বিনোদন
A A

বাংলাদেশ শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক হিসেবে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে একাডেমিতে যোগদান করেছেন নাট্য নির্দেশক ও শিক্ষক সৈয়দ জামিল আহমেদ। এ সময় নতুন মহাপরিচালকে ফুল দিয়ে বরণ করে নেন একাডেমির কর্মকর্তা, কর্মচারী ও শিল্পীরা।

এছাড়াও শুভেচ্ছা জানায় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। এ সময় সংস্কৃতি অঙ্গনের সকলকে নিয়ে একসাথে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন নতুন মহাপরিচালক।

আগামী দুই বছর তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন করবেন। জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার (৯ সেপ্টেম্বর) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

মঞ্চনাটক, প্রায়োগিক মঞ্চনির্দেশনা, লোককথা ও সংস্কৃতি অধ্যয়নের ওপর ষাটের বেশি একাডেমিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে সৈয়দ জামিল আহমেদের। নাট্যাঙ্গনের গুণী এই ব্যক্তিত্বকে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে স্বাগত জানিয়েছেন সকল স্তরের কর্মকর্তা শিল্পী ও কর্মচারীরা। শুভেচ্ছা বিনিময় শেষে দুপুরে একাডেমির কর্মকর্তা, শিল্পী ও কর্মচারীদের নিয়ে জাতীয় চিত্রশালা মিলনায়তনে বিশেষ মত বিনিময় সভা করেন নতুন মহাপরিচালক।

এসময় তিনি বলেন, “একাডেমির কর্মকাণ্ডকে সকল স্তরের মানুষের মাঝে আমরা পৌঁছে দিতে চাই। একাডেমির সকল কাজকর্ম হবে জবাবদিহিতামূলক ও স্বচ্ছ। আইন অনুযায়ী সকল কর্মকাণ্ড পরিচালিত হবে। আইন ও নিয়ম-নীতি বহির্ভূত কোনো কিছুই এখানে ঘটবে না।”

তিনি আরো বলেন, “সম্প্রতি হামলায় ক্ষতিগ্রস্থ বিভিন্ন জেলা ও উপজেলা শিল্পকলা একাডেমি সমূহের সংস্কার ও কার্যক্রম দ্রুত চালুর ব্যাপারেও উদ্যোগ নেওয়া হবে”।

Reneta

এ সময় একাডেমির কর্মকাণ্ডকে এগিয়ে নিতে এবং সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করতে– প্রবিধানমালা সংশোধন, কর্মঘণ্টা নির্ধারণ, আবাসন সংকট ও এ সংক্রান্ত নানান বিষয় তুলে ধরেন একাডেমির কর্মকর্তারা।

Jui  Banner Campaign
ট্যাগ: একাডেমিমহাপরিচালকলিড বিনোদনশিল্পকলাসৈয়দ জামিল আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৬ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ১০ হাজার ৯০৬ টাকা

ফেব্রুয়ারি ৩, ২০২৬

বিটিভিতে তারেক রহমানের নির্বাচনী ভাষণ ৯ ফেব্রুয়ারি, আবেদন করেনি অন্যদল

ফেব্রুয়ারি ৩, ২০২৬

বুধবার ‘তাণ্ডব’সহ টিএসসিতে যতো ছবি

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

এক সপ্তাহে তারেক রহমানকে নিয়ে ২৯টি ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ বিএনপির

ফেব্রুয়ারি ৩, ২০২৬

বাড়ছে কমছে স্বর্ণ ও রুপার দাম, কী হতে পারে সামনে?

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT