বিনোদন

যুদ্ধের প্রভাবে পেছাবে না সৌদি আরবের এই চলচ্চিত্র উৎসব

বাংলাদেশি অভিবাসীরা বাসে যাত্রা করছেন, নিরাপত্তা ও স্বস্তির জন্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাসে বাংলাদেশি অভিবাসীরা যাত্রা করছেন, বেশিরভাগই নারী ও শিশু, নিরাপত্তা ও স্বস্তির জন্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

আরব বিশ্বের একাধিক চলচ্চিত্র উৎসব পিছিয়ে গেছে ইসরায়েল-ফিলিস্তিনের যুদ্ধের প্রভাবে। তবে সৌদি আরবের রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল কর্তৃপক্ষ জানিয়েছে, পেছানো হবে না উৎসবটির তৃতীয় আসর। মূল প্রতিযোগিতা বিভাগে এবার মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার ছবির আধিপত্য।

৩০ নভেম্বর উঠবে উৎসবের পর্দা। নামবে ৯ ডিসেম্বর। সৌদি আরবের বন্দরনগরী জেদ্দার লোহিত সাগরের পূর্ব উপকূলে আয়োজন করা হবে উৎসবের। এবারের আসরের থিম, ‘আপনার গল্প, আপনার উৎসব’।

মূল প্রতিযোগিতা বিভাগে লড়ছে ১৭টি সিনেমা। এর মাঝে সৌদি আরবের সিনেমা ১১টি। আছে আফ্রিকা ও এশিয়ার সিনেমা।

জেদ্দা থেকে মাত্র কয়েকশ মাইল দূরে চলছে ইসরায়েল-ফিলিস্তিন সংঘর্ষ। এই প্রসঙ্গে রেড সি ফিল্ম ফাউন্ডেশনের সিইও মোহাম্মদ আল-তুর্কি এবং ফেস্টের ব্যবস্থাপনা পরিচালক শিবানী পান্ড্য মালহোত্রা এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা মনে করি সিনেমার মাধ্যমে সময়টাকে তুলে ধরা উচিত। আওয়াজ তোলার জন্য, অভিজ্ঞতা জানানোর জন্য সিনেমাকে প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা উচিত। আমরা আমাদের উৎসবের তৃতীয় সংস্করণের জন্য জেদ্দায় গ্লোবাল ফিল্ম কমিউনিটিকে আবারও স্বাগত জানানোর অপেক্ষায় আছি।’

উৎসবের স্পেশাল স্ক্রিনিং হিসেবে দেখানো হবে জনি ডেপ অভিনীত ‘জিন দ্যু বারি’। এই ছবিটি দিয়ে পর্দা উঠেছিল ৭৬তম কান চলচ্চিত্র উৎসবের।

‘জিন দ্যু বারি’ সিনেমায় ফরাসি সম্রাট পঞ্চদশ লুই চরিত্রে দেখা গেছে জনি ডেপকে। রাজা লুইয়ের সর্বশেষ উপপত্নী ‘জিন দ্যু বারি’কে ঘিরে সিনেমার গল্প সাজিয়েছেন পরিচালক মাইওয়েন।

সূত্র: ভ্যারাইটি

বিষয়:ইসরায়েল ইসরায়েল হামাস যুদ্ধ ফিলিস্তিন রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল সৌদি আরব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…