প্রবাস সংবাদ

রমজানে উমরাহ পালনে সৌদি আরবের নতুন বিধি নিষেধ

মক্কা মসজিদে হজের জন্য মুসল্লিরা সমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

মক্কা মসজিদে হজের জন্য মুসল্লিরা সমাগম করছে, কাবা শরিফের সামনে মুসল্লিরা প্রার্থনা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

পবিত্র রমজান মাসে একাধিকবার উমরাহ পালনের করার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়েছে।

রমজান মাসকে মুসলমানদের পবিত্র মাস হিসেব বিবেচনা হয়, তাই সারাবিশ্বের মুসলমানদের আগ্রহ থাকে এ মাসে উমরাহ পালন করার। একই লোক একাধিকবার উমরাহ করলে অতিরিক্ত ভিড়ের সৃষ্টি হয় এতে সবাইকে উমরাহ পালনের সুযোগ দিতে সমস্যায় পড়তে হয় কর্তৃপক্ষকে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উমরার যাবতীয় সুযোগ সুবিধা অ্যাপের মাধ্যমে দেয়া হয়, তাই কেউ দ্বিতীয়বার উমরার আবেদন করলে তা গৃহীত হবে না। ফলে নতুন একজন আবেদনের সুযোগ পাবে। সৌদি আরবের বাইরে থেকে আগত ও সৌদিতে বসবাসকারী সবার জন্যই এ আইন কার্যকর হবে।

বিষয়:উমরাহ বিধি নিষেধ রমজান সৌদি আরব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…