চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে সুবিধাবঞ্চিতদের কোরবানির মাংস দিচ্ছে সৌদি আরব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৫ অপরাহ্ণ ১৫, ডিসেম্বর ২০২৪
বাংলাদেশ
A A

বাংলাদেশের সুবিধাবঞ্চিত মানুষের জন্য কোরবানির মাংস বিতরণ শুরু করেছে সৌদি আরব।

‘স্যাক্রিফিসিয়াল মিট ডিস্ট্রিবিউশন প্রজেক্ট’ নামের এই কার্যক্রম উদ্বোধন করে সৌদি দূতাবাসের উপ-রাষ্ট্রদূত আব্দুল আজিজ ফাহাদ এম আল ইব্রাহিম বলেন, এই উদ্যোগ সৌদি আরব সরকারের মানবিক মূল্যবোধের বহিঃপ্রকাশ। তিনি বলেন, এই উদ্যোগ বাংলাদেশসহ বিশ্বের দরিদ্র মুসলিম সম্প্রদায়কে সহায়তা করার একটি চেষ্টা মাত্র।

ঢাকার সৌদি দূতাবাসে আয়োজিত মাংস বিতরণ উদ্বোধন করে জানানো হয়, মুসলমানদের দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধায়ক বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ এবং ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজের নেতৃত্বে হজ্জের সময়ে কোরবানি হওয়া ৪০ হাজার পশুর মাংস বিতরণ করা হচ্ছে।

স্থানীয় কর্তৃপক্ষের সহযোগিতায় এই মহাযজ্ঞ পরিচালনা করেছে বাংলাদেশে সৌদি দূতাবাস। তাদের চেষ্টা ছিলো যেন এই মাংস সুবিধাবঞ্চিত পরিবারগুলোর কাছে পৌছাঁয়।

উল্লেখ্য, গত চার দশক ধরে সৌদি আরবের হজের মাংস বিতরণের কার্যক্রম চলে আসছে। কার্যক্রমটি সফল করতে কাজ করেন ২৫ হাজারের বেশি দক্ষ কর্মী। অনুষ্ঠানে জানানো হয়, বিশ্বের ২৫টিরও বেশি দেশের দুর্বল জনগোষ্ঠীর হাতে তুলে দেওয়া হয় এই মাংস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোরবানিমাংসসৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে ব্যাখ্যা দিল চীন

জুলাই ৭, ২০২৬

যশের ‘টক্সিক’ নিয়ে বিস্ফোরক মন্তব্য হুমা কুরেশীর!

জুলাই ৭, ২০২৬

২০০ কোটি ইউয়ানের নতুন মাইলফলকে চীনের গ্রীষ্মকালীন বক্স অফিস

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সমুদ্র নিরাপত্তা জোরদারে চীন-রাশিয়ার যৌথ নৌ-মহড়া

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ভূমিকম্পে ত্রাণ সহায়তার জন্য চীনকে ভেনেজুয়েলার ধন্যবাদ

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT