চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫০ বছরের মধ্যে এ বছরের হজকে সেরা ঘোষণা করল সৌদি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫২ অপরাহ্ণ ১১, নভেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
সৌদি আরবের হজে অংশ নেওয়া মুসল্লিরা, ঐতিহ্যবাহী পোশাক পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

গত ৫০ বছরের ইতিহাসে চলতি বছরের হজকে সবচেয়ে সফল ও সেরা হিসেবে ঘোষণা করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রী ড. তাওফিক আল-রাবিয়াহ জানান, ২০২৫ সালের হজ মৌসুমে হাজিদের সন্তুষ্টির হার ৯১ শতাংশে পৌঁছেছে, যা ইতিহাসে এক অভূতপূর্ব মাইলফলক।

সৌদি গেজেটের এক প্রতিবেদন থেকে বিষয়টি জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার (৯ নভেম্বর) জেদ্দায় শুরু হয়েছে পঞ্চম হজ সম্মেলন ও প্রদর্শনী, যেখানে অংশ নিয়েছেন বিশ্বের ১৫০টিরও বেশি দেশের প্রতিনিধি ও বিশেষজ্ঞ। দুই পবিত্র মসজিদের খাদেম বাদশাহ সালমানের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ সম্মেলনের উদ্বোধন করেন মক্কার গভর্নর প্রিন্স সাউদ বিন মিশআল।

Banglabid

প্রিন্স সাউদ বলেন, “হজযাত্রীদের সেবায় সৌদি আরব তার প্রতিষ্ঠাতা বাদশাহ আবদুল আজিজের পথ অনুসরণ করছে।”

তিনি আরও জানান, এবারের হজ সফলভাবে সম্পন্ন হয়েছে সরকারের বিভিন্ন সংস্থার সমন্বিত প্রচেষ্টায়।

সম্মেলনে বাদশাহ সালমানের উপদেষ্টা ও দারাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রিন্স ফয়সাল বিন সালমান বলেন, “হজ শুধু মৌসুমি ইবাদত নয়, এটি মানবতার ঐক্য ও তাওহীদের প্রতীক।”

Reneta

এ সময় তিনি “হজ ও দুই পবিত্র মসজিদের ইতিহাস ফোরাম” উদ্বোধন করেন, যার মাধ্যমে যুগে যুগে হজের ইতিহাস দলিলভিত্তিকভাবে সংরক্ষণ করা হবে।

মন্ত্রী তাওফিক আল-রাবিয়াহ আরও জানান, হজ ব্যবস্থাপনায় প্রযুক্তি ও উদ্ভাবনের নতুন অধ্যায় শুরু হয়েছে। নুসুক অ্যাপের ব্যবহারকারী এখন বিশ্বজুড়ে ৪ কোটিরও বেশি, যেখানে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর “নুসুক এআই” ফিচার।

তিনি বলেন, আগামী হজের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়ে গেছে। ৬০ শতাংশ হজযাত্রীর চুক্তি সম্পন্ন এবং ৫০ শতাংশ পবিত্র স্থান প্রস্তুত হয়েছে। মক্কা-মদিনার ৭১টি ঐতিহাসিক স্থান সংস্কার করা হয়েছে, যা এখন পর্যন্ত ৩০ লাখ মানুষ পরিদর্শন করেছেন।

তিন দিনব্যাপী এই সম্মেলনে ১৪৩টিরও বেশি সেশন ও কর্মশালা অনুষ্ঠিত হবে, যার লক্ষ্য—হজ সেবায় বৈশ্বিক সমন্বয় ও উন্নয়নকে আরও গতিশীল করা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তাওফিক আল-রাবিয়াহপঞ্চম হজ সম্মেলন ও প্রদর্শনীসেরা হজসৌদি গেজেটহজ ও ওমরাহ মন্ত্রণালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আর্তেতাকে ‘এআই’ নিয়ে কেন সতর্ক করলেন ওয়েঙ্গার

পরবর্তী

তালিকাভুক্ত সন্ত্রাসী মামুন পেশাদার শুটারদের হাতে নিহত ধারণা পুলিশের

পরবর্তী
চাঁদাবাজি ও আধিপত্যের জন্য সংঘর্ষের দৃশ্য, পুলিশ ও সন্দেহভাজনরা. Channel i News - চ্যানেল আই নিউজ

তালিকাভুক্ত সন্ত্রাসী মামুন পেশাদার শুটারদের হাতে নিহত ধারণা পুলিশের

শাকিব খান ও সোহেল রানা হাসিমুখে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সোহেল রানার মন্তব্যে বিনয়ী শাকিব!

সর্বশেষ

রবিনসন শোনালেন টাংয়ের সঙ্গে বল কেটে ভাগ করে নেয়ার সেই গল্প

আগস্ট ২০, ২০২৬

চাঁদাবাজির প্রতিবাদে সন্দ্বীপে স্পিডবোট চলাচল বন্ধ থাকায় ঘাটেই মৃত্যু বীর মুক্তিযোদ্ধার

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৭০ অনুচ্ছেদ সংশোধনের পর হবে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২০, ২০২৬

বাগেরহাট সদর হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগ

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন কে?

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT