আন্তর্জাতিক

আবাসিক ও শ্রম অভিযানে সৌদি আরবে এক সপ্তাহে ১১০০০ জন গ্রেপ্তার

সৌদি আরবে আবাসিক ও শ্রম অভিযান, পুলিশ সদস্যরা তদারকি করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

شرطة الحدود الشمالية تكثف جولاتها الميدانية في الأسواق لرصد مخالفات الإجراءات الاحترازية والتدابير الوقائية. 21 شوال 1441 هـ الموافق 13 يونيو 2020 م واس

আবাসন-শ্রম আইনের আওতায় এবং নিরাপত্তা লঙ্ঘন বন্ধ করার লক্ষ্যে গত সপ্তাহে ১১,০০০ জনেরও বেশি লোককে গ্রেপ্তার করেছে সৌদি আরব। গত ২৭ এপ্রিল থেকে ০৩ মে এর মধ্যে ১১০৭৭ গ্রেপ্তার শনাক্ত করে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে এ ঘোষণা করেছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যম অ্যারাবিয়ান বিজনেস এ তথ্য জানিয়েছে।

সৌদির একাধিক নিরাপত্তা সংস্থার মাধ্যমে এই গ্রেপ্তার অভিযান চালিয়েছে বলে জানানো হয়েছে।

সৌদি রেসিডেন্সি, শ্রম ও নিরাপত্তা ইস্যুতে গ্রেপ্তারদের মধ্যে রয়েছে:

৫৮৪৫টি রেসিডেন্সি নিয়ম লঙ্ঘন, ৪০২৫টি সীমান্ত নিরাপত্তা নিয়ম লঙ্ঘন, ১২০৭টি শ্রম আইন লঙ্ঘন।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, গ্রেপ্তারদের মধ্যে সীমান্ত অতিক্রম করে সৌদি আরবে প্রবেশ করার চেষ্টা করায় ৮৩৪ জনকে এবং এরই মধ্যে দেশ ছাড়ার চেষ্টাকালে ৩০ জনকে আটক করা হয়।

বলা হয়েছে, সৌদি আরবে অবৈধ প্রবেশে সহায়তা করার চেষ্টা করলে ১৫ বছরের জেল এবং ১০ লক্ষ রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে।

সৌদি আরবে বর্তমানে ২৩৮৯৩ জনেরও বেশি লোক রেসিডেন্সি, সীমান্ত নিরাপত্তা এবং শ্রম আইন লঙ্ঘন সংক্রান্ত মামলায় অভিযুক্ত রয়েছেন।

বিষয়:গ্রেপ্তার সৌদি আরব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…