চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উত্তর আমেরিকার দর্শকদের উদ্দেশে যা বললেন ফারুকী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৭ অপরাহ্ণ ১০, মার্চ ২০২৩
বিনোদন
A A

দেশের প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি না মিললেও শুক্রবার (১০ মার্চ) আমেরিকা ও কানাডায় মুক্তি পেতে যাচ্ছে মোস্তফা সরয়ার ফারুকীর বহুল আলোচিত ছবি ‘শনিবার বিকেল’। উত্তর আমেরিকার ৭১টি প্রেক্ষাগৃহে দর্শক ছবিটি দেখতে পারবেন বলে জানিয়েছেন ফারুকী।

উত্তর আমেরিকার দর্শকদের বহুল আলোচিত ‘শনিবার বিকেল’ দেখার আহ্বান জানিয়ে ফারুকী শুক্রবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, “বলিউডে বয়কট মুভমেন্ট শুরু হওয়ার আগে থেকেই আমি নানামুখী বয়কট পার হয়ে আসছি, শুধুমাত্র দর্শকদের সমর্থনে। আমার মনে আছে, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ ছবির সময় অনলাইন-অফলাইন পত্র-পত্রিকা বিভিন্ন জায়গায় আমার ছবিটাকে বয়কট এবং নিষিদ্ধ ঘোষণার দাবী করা হয়েছিলো। সেই প্রথম বয়কট শব্দটাকে আমি চিনলাম গভীরভাবে। তারপর ‘শনিবার বিকেল’ এসে বয়কটের ডাক চরম প্রকট আকার ধারণ করলো। এবং তাও ডাকটা দেয়া হয়েছিলো ছবি না দেখেই। এবং সেই ডাককে পুঁজি করেই কিনা জানিনা, বাংলাদেশের সেন্সর বোর্ড ছবিটা আটকে রাখলো। আমি আমেরিকা-কানাডার দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা কোনো কান কথায় বিভ্রান্ত না হয়ে ছবিটা দেখেন।”

দেশ দুটির দর্শকের উদ্দেশে ফারুকী আরও বলেন,‘আমেরিকা-কানাডার মূলধারায় বাংলাদেশের ছবি মুক্তি পাওয়াটা প্রতিদিনের ঘটনা না। ভারতীয় ছবি যেমন অহরহ মুক্তি পায়, বাংলাদেশের ছবির ক্ষেত্রে ঘটনাটা সেরকম না। কিন্তু আপনি যদি চান এটা একটা স্বাভাবিক ঘটনা হোক, আপনি যদি চান উত্তর আমেরিকার মেইনস্ট্রিম থিয়েটারে আমাদের কাউন্ট করা হোক, তাহলে যখনই বাংলাদেশের ছবি মুক্তি পাবে, আমাদের দেখতে যাওয়া জরুরী। এবং দেখতে গিয়ে ছবি ভালো লাগলে অন্যদের দেখতে ইন্সপায়ার করাটাও ভীষণ জরুরী।’

Banglabid

তিনি বলেন, ‘উত্তর আমেরিকার দর্শকদের যদি আমরা আমাদের নিয়মিত দর্শক হিসাবে ভাবতে পারি, তাহলে এটা আমাদের গল্প বলায় একটা শক্তি জোগাবে। আমরা অনেস্টি নিয়ে যেকোনো গল্প বলতে সাহস পাবো এই ভেবে যে- আমাদের একটা বড় দর্শক আছে উত্তর আমেরিকায়। শুধু তাদের উপর ভর করেই আমরা পার হতে পারবো ভবতরী!’

ছবি মুক্তি উপলক্ষ্যে বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন ফারুকী। অংশ নিচ্ছেন প্রচারণায়। সিঙ্গাপুরভিত্তিক পরিবেশক সংস্থা কন্টিনেন্টাল এন্টারটেইনমেন্ট পিটিই লিমিটেড (সিইপিএল) বিশ্বব্যাপী ‘শনিবার বিকেল’ পরিবেশনার দায়িত্ব নিয়েছে। ভারতীয় পরিবেশক সংস্থা রিলায়েন্স এন্টারটেইনমেন্টের মাধ্যমে আমেরিকা ও কানাডায় ছবিটি মুক্তি দেয়া হচ্ছে বলে আগেই জানিয়েছেন ফারুকী।

বাংলাদেশ-ভারত-জার্মান এই ত্রিদেশীয় যৌথ প্রযোজনায় নির্মিত ‘শনিবার বিকেল’। বাংলা ভাষা ছাড়াও ইংরেজি ভাষাতেও হয়েছে ডাবিং। টানা ১৫ দিন মহড়ায় মাত্র ৭ দিনেই শেষ হয়েছে ছবির শুটিং। অভিনয় করেছেন জাহিদ হাসান, পরমব্রত চ্যাটার্জী, নুসরাত ইমরোজ তিশা, ইন্তেখাব দিনার এবং ফিলিস্তিনি অভিনেতা ইয়াদ হুরানি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্তেখাব দিনারজাহিদ হাসানতিশানুসরাত ইমরোজ তিশাপরমব্রত চ্যাটার্জীফারুকীফেসবুকমোস্তফা সরয়ার ফারুকীলিড বিনোদনশনিবার বিকেলসেন্সর
শেয়ারTweetPin

সর্বশেষ

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT