জনপদ

মেয়েদের মাঠ ও বোনের জন্য চাকরি চাইলেন সাফ জয়ী অধিনায়ক সাবিনা

সাফ জয়ী ফুটবলার সাবিনাকে সংবর্ধনা দিয়েছে সাতক্ষীরা জেলা প্রশাসন

সাফ চ্যাম্পিয়ন সাবিনা ট্রফি হাতে, আনন্দিত ও গর্বিত বাংলাদেশি ফুটবল অধিনায়ক. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ফুটবল অধিনায়ক সাবিনা ট্রফি হাতে উল্লসিত, পুরস্কার গ্রহণের সময়।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাফ জয়ী নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনকে সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনায় সাবিনা খাতুনের মাসহ পরিবারের
অন্যান্য সদস্য ও স্থানীয় কোচ প্রয়াত আকবার আলীর স্ত্রী উপস্থিত ছিলেন।সাফ জয়ী অধিনায়ক সাবিনা ফুলের মালা পরিয়ে সম্মাননা পাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাফ জয়ের পর নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন তার নিজ জেলা সাতক্ষীরায় এসেছেন শুক্রবার ভোর রাতে। ওই দিন বেলা এগারটায় সার্কিট হাউজ মোড়ে সংবর্ধনা দেয় বিভিন্ন সংগঠন। আজ দুপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হলো।

সংবর্ধনা পেয়ে খুশি এই কৃতি ফুটবলার। তিনি জেলা প্রশাসনের কাছে মেয়েদের খেলার উপযোগী একটি মাঠ ও বোনের একটি চাকরি দাবি করেন।

এদিকে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, সাবিনা খাতুনকে সংবর্ধনা দিতে পেরে আনন্দ প্রকাশ করেন।

তিনি সাতক্ষীরায় নারী খেলোয়াড়দের এগিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দেন। সংবর্ধনার পাশাপাশি সাবিনা খাতুনকে ১ লাখ টাকা নগদ অনুদান দিয়েছেন জেলা প্রশাসন। এছাড়া সংবর্ধনায় উপস্থিত সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি সাবিনা খাতুনকে ৩ লাখ টাকা সৌজন্য উপহার ঘোষণা দেন।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…