বিনোদন

শাড়ির মতো, তবে শাড়ি নয়!

সুন্দর নারী একটি হালকা শাড়ির মতো পোশাক পরেছেন, সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে।. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন নারী সমুদ্রের পাড়ে হালকা শাড়ির মতো পোশাক পরা অবস্থায়।. Channel i News – চ্যানেল আই নিউজ

কান চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনে রেড কার্পেটে সারা আলি খান হাঁটলেন সাদা-কালো পোশাকে। ইন্দো-ওয়েস্টার্ন লুকে সারার দ্বিতীয়দিনের সাজ নজর কেড়েছে সবার।

অভিনেত্রী যেই পোশাকটি পড়েছেন, সেটি প্রথম দেখায় শাড়ি মনে হতে পারে। তবে আবু জানি ও সন্দীপ খোসলার ডিজাইন করা এই পোশাকটি আসলে শাড়ি নয়। সাদা স্কার্টের সাথে আঁচল জুড়ে দিয়ে ফিউশন করা হয়েছে পোশাকটিতে। স্লিভলেস হল্টারনেক ব্লাউজটি সাদা-কালো। সাথে গলায় ব্লাউজের রঙের সাথে মিলিয়ে সাদা-কালো পুতির মালা পরেছেন সারা আলি খান।

মেসি বান হেয়ার স্টাইলের সাথে বোল্ড আইলাইনার দিয়েছেন সারা। ঠোঁটটে ন্যুড লিপস্টিক। আইলাইনার দেয়ার স্টাইল দেখে অনেকেই সারার সঙ্গে শর্মিলা ঠাকুরের তুলনা করেছেন।

তবে ইনস্টাগ্রামে সারা নিজের লুক প্রকাশ করেছেন মজার ক্যাপশন দিয়ে। দ্বিতীয় দিনের কিছু ছবি শেয়ার করে সারা লিখেছেন, ‘নিজেকে জেব্রার মতো লাগছে। তবে আমার লাইন ক্রস করবেন না।’

কান উৎসবের প্রথমদিন রেড কার্পেটে সারা বেছে নিয়েছিলেন সন্দীপ খোসলার ডিজাইন করা আইভরি রঙের লেহেঙ্গা। যাতে ছিল লম্বা ট্রেল।

সূত্র: এনডিটিভি

বিষয়:কান চলচ্চিত্র উৎসব সারা আলি খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…