চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্যারাগুয়ের নির্বাচনে ডানপন্থী সান্তিয়াগো পেনা জয়ী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৯ পূর্বাহ্ণ ০১, মে ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর প্যারাগুয়ের নির্বাচনে জয়লাভ করেছেন দেশটির ডানপন্থী ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থী ও সাবেক অর্থমন্ত্রী সান্তিয়াগো পেনা। মধ্যপন্থী বিরোধী জোটের কঠোর প্রতিদ্বন্দ্বিতামূলক প্রচারণার পরে ধারণা করা হচ্ছিল  সাত দশক ধরে ক্ষমতায় থাকা কলোরাডো পার্টি এবার হয়ত দেশটির ক্ষমতায় নাও আসতে পারে।

৪৪ বছর বয়সী অর্থনীতিবিদ এবং প্রাক্তন অর্থমন্ত্রী সান্তিয়াগো পেনা ৪২.৭ শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেছেন। ৯৯ শতাংশেরও বেশি ভোট গণনা শেষে মধ্যপন্থী বিরোধী জোটের মনোনীত প্রার্থী এফ্রেইন আলেগ্রের সান্তিয়াগো পেনার থেকে ১৫ পয়েন্টে পিছিয়ে রয়েছেন বলে জানিয়েছে দেশটির নির্বাচনী সংস্থা ।

বর্তমান প্রেসিডেন্টের ৫ বছরব্যাপী দায়িত্বের মেয়াদ শেষ হয়ে আসায় অনুষ্ঠিত এই নির্বাচনে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেছেন।

উল্লেখ্য, প্যারাগুয়ে হচ্ছে তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক থাকা ১৩টি দেশের মধ্যে একটি এবং দক্ষিণ আমেরিকার একমাত্র দেশ। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে, দেশটির সঙ্গে তাইওয়ানের সম্পর্ক ছিল অন্যতম মূল বিষয়।

পেনা তাইওয়ানের সঙ্গে সম্পর্ক বজায় রাখার প্রতি সমর্থন ব্যক্ত করলেও আলেগ্রে, তাইওয়ানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ইঙ্গিত দিয়ে গরুর মাংস ও সয়াবিনের মতো কৃষিপণ্যের রপ্তানি বৃদ্ধি করতে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ইচ্ছা পোষণ করছিলেন।

Reneta

সাম্প্রতিক বছরগুলোতে হন্ডুরাসসহ লাতিন আমেরিকার বেশ কয়েকটি দেশ বেইজিংএর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে। হন্ডুরাস মার্চ মাসে তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্যারাগুয়ে
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপে ভারতের সাথে পারল না বাংলাদেশ

জুন ২৫, ২০২৬

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই

জুন ২৫, ২০২৬

বাংলাদেশিদের জন্য আবারও ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

জুন ২৫, ২০২৬

মনিবিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ ‘আই স্ট্রাইকার’

জুন ২৫, ২০২৬

সংস্কৃতি চর্চায় শিল্পীদের নিয়ে বিতর্ক মেনে না নেয়ার আহ্বান শিক্ষা প্রতিমন্ত্রীর

জুন ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT